1. admin@banglarmuktokontho.com : admin :
উড়ছে চিঠি বাতাসে রক্তাক্ত আবার রংপুর বিভাগ - বাংলার মুক্ত কন্ঠ
বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বেগমগঞ্জে গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষকদের প্রেস বিবৃতি দলের দুঃসময়ে শেখ হাসিনার আস্থায় আয়মান হোসেন অপু: ত্যাগী নেতৃত্বে জেগে উঠছে বঙ্গবন্ধু গেরিলা সংগঠন

উড়ছে চিঠি বাতাসে রক্তাক্ত আবার রংপুর বিভাগ

মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী।
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৬৭ Time View

উড়ছে চিঠি বাতাসে রক্তাক্ত আবার রংপুর বিভাগ কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানা নির্যাতিত হলো এক সংখ্যা লঘু।
উড়ছে বি এন পি নেতার খোলা চিঠি।

মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী।
,

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলায় অদ্য ৬ অক্টোবর রোজ রবিবার রাত ৮.৩০ মিনিটে বি এন পি র দুই গ্রুপের প্রভাব বিস্তার ( নাজির হোসেন গং ও আ: মানান গং )দের মাঝে ধাওয়া পালটা ধাওয়া হয়।এতে উভয় গ্রুপের অন্তত ১০ জন গং সদস্য আহত হয় বলে জানা গেছে।

এই ধাওয়া পালটা ধাওয়ায় জাতীয়তাবাদী ছাত্রদল ফুলবাড়ী উপজেলা শাখার সদস্য সচিব শ্রী বিষ্ণু চন্দ্র সেন মারাত্বক ভাবে মাথায় আঘাত প্রাপ্ত হয়েছেন। একালা সুত্রে উল্ল্যেখ্য-যে বিষ্ণু বিগত ৫ই আগস্ট ২০২৪ শেখ হাসিনার পতনকে বেগবান করতে ঢাকার যাত্রাবাড়ী ও শনির আখড়ায় বিষ্ণু চন্দ্র ৪৬টি রাবার বুলেটে ক্ষতবিক্ষত হয়েছিল।

উভয় গংগের ধাওয়া পাল্টা ধাওয়াই ফুলবাড়ি পুলিশ নিয়ন্ত্রণ করেণ।

এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যতা স্বীকার করেন ও জানান কিন্তু এ পর্যন্ত কেউ মামলার জন্য থানায় আসেনি।কেউ মামলা করতে চাইলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

এ বিষয় কুড়িগ্রাম রাজারহাট ও ফুলবাড়ির সাবেক সংসদ আসনে বি এন পি থেকে ধানের শীষ প্রতীকে নিয়ে নির্বাচন করেন সাবেক নেতা জনাব লুৎফর রহমান তিনি একটি প্রতিবাদ মূলক খোলা চিঠি লিখেছেন।যা নিম্ন রুপ।

বি এন পি নেতা জনাব লুৎফর রহমানের খোলা চিঠি-

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলা ধানের শীষের ভোট ব্যাংক। সংগঠনিক ভাবেও এখানে বিএনপির শক্ত অবস্থান। কুড়িগ্রাম জেলা বিএনপির খণ্ডিত রূপের প্রথম প্রকাশ ঘটে ফুলবাড়ী উপজেলা বিএনপির কমিটির উপর কমিটি দেয়াকে কেন্দ্র করে। কুড়িগ্রাম জেলা বিএনপিতে প্রকাশ্যে ২টি গ্ৰুপ আর অপ্রকাশ্যে যেমন আরও গ্ৰুপ আছে, তেমনি ফুলবাড়ী উপজেলাতেও একই দৃশ্য বিদ্যমান। সাংবাদিক রা সাধারণ সুশীল সমাজের মানুষদের সাথে কথা বললে তাঁরা বলেন ৫আগস্ট থেকে এখন ও আধিপত্য বিস্তার নিয়ে বাংলাদেশ কে একটি সন্তাসী রাজ্যে পরিনত করছে একদল মানুষ। পুলিশ ৫আগস্টের আগে পরে রাবার বুলেট মেরেছে তবে যারা মরেছে তাদের বুলেটের বিবরণ আজ-ও জানেননি এ জাতী।

ফুলবাড়ীতে আজ দুপুরে বিএনপির দু গ্ৰুপের সংঘর্ষ হয়েছে। ভাঙচুর হয়েছে মুকুলের গদিঘর সহ অস্থায়ী পার্টি অফিস। আমি আশংকা করছি সংঘর্ষের ব্যাপ্তি প্রসারিত হতেই থাকবে।

খুব কষ্ট পেয়েছি বিষ্ণু চন্দ্র সেন আজ মারাত্বক ভাবে মাথায় আঘাত প্রাপ্ত হয়েছে। বিষ্ণু জাতীয়তাবাদী ছাত্রদল ফুলবাড়ী উপজেলা শাখার সদস্য সচিব। বিগত ৫ই আগস্ট ২০২৪ স্বৈরাচার হাসিনার পতনকে বেগবান করতে ঢাকার যাত্রাবাড়ী ও শনির আখড়ায় বিষ্ণু চন্দ্র ৪৬টি রাবার বুলেটে ক্ষতবিক্ষত হয়েছিল। কারফিউ মুহূর্তে ওকে নিয়ে আমরা কয়েকজন বড় বিপাকেই পড়েছিলাম। অনেকের আর্থিক সহযোগিতায় গরিব ও অসহায় বিষ্ণুর চিকিৎসা করে সুস্থ করা সম্ভব হলেও আজ সে মাথায় আঘাত পেয়েছে। কয়েকবার বমি করেছে। জানিনা কি হবে ?

ফুলবাড়ী সদর ইউনিয়ন যুবদল শাখার যুগ্ম-সম্পাদক আনোয়ারুল হক রানাও আজকের সংঘর্ষে আহত। আরো অনেকেই আহত হয়েছে।

কুড়িগ্রাম জেলা বিএনপির শীর্ষ ৩/৪ জন নেতার কারণে বিএনপি আজ লন্ডভন্ড। জেলা সদরে বিএনপির দুটি কার্যালয়। সমগ্র জেলাতেই ওয়ার্ড শাখা পর্যন্ত এই মারমূখী গ্ৰুপিং চলমান। এর অবসান কবে ঘটবে জানিনা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সহ কুড়িগ্রামের কৃতি সন্তান রিজভী ভাইর কাছে অনুরোধ করছি – দয়া করে দ্রুত হস্তক্ষেপ করুন কুড়িগ্রাম জেলা বিএনপিতে। দেখে শুনে যাচাই বাছাই করে নতুন কমিটি দিতে বিলম্ব হলেও সমস্যা নেই। কিন্তু মূল দলের কার্যক্রম বন্ধ করা জরুরী। কুড়িগ্রামের বিএনপিতে আমার কিছুই চাওয়ার নেই। আমি সহ শহীদ জিয়ার প্রকৃত সৈনিকেরা মনে করে বর্তমান অবস্থা চলমান থাকলে কুড়িগ্রামে আরও রক্ত ঝরবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। আমিন।

মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই