1. admin@banglarmuktokontho.com : admin :
নড়াইলে দলীয় কোন্দলে বিএনপির ৫ নেতাকর্মী আহত দেশি অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক ৪ - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইল সদরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার নরসিংদী ডিভি পুলিশের অভিযানে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য আটক! ঝিনাইদহে প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ। ঝালকাঠিতে সাংবাদিককে কুপিয়ে জখম নড়াইলে সয়াবিন তেলের বোতলে অতিরিক্ত মূল্য: এ.জে কনজ্যুমার প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের পেশাগত দায়বদ্ধতা ও বাস্তবতা: আনন্দ ভ্রমণের প্রেক্ষাপটে একটি প্রাসঙ্গিক আলোচনা ভেড়ামারায় সোহেল রানা হত্যাকান্ডের মূলরহস্য উদঘাটন, বিজ্ঞ আদালতে আসামীর দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, কারাদণ্ড প্রদান নরসিংদীতে ডিএনসির অভিযান: গাঁজা ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সৎ ও নির্ভীক সাংবাদিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত: মো. আজাদ খানকে ঘিরে শুভেচ্ছা ও অভিনন্দন

নড়াইলে দলীয় কোন্দলে বিএনপির ৫ নেতাকর্মী আহত দেশি অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক ৪

মো.রাসেল শেখ,জেলা প্রতিনিধি নড়াইল।
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৬৯ Time View

নড়াইলে দলীয় কোন্দলে বিএনপির ৫ নেতাকর্মী আহত
দেশি অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক ৪

মো.রাসেল শেখ,জেলা প্রতিনিধি নড়াইল।

আধিপত্য বিস্তার নিয়ে নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির দুইপক্ষের কোন্দলে পাঁচজন আহত হয়েছেন। বুধবার (২ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে কালিয়া পৌরসভা কার্যালয়ের সামনে এ ঘটনার সুত্রপাত হয়। এর জের ধরে পরবর্তীতে সোয়া ৮টার দিকে পূণরায় কলেজ রোডে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। আহতরা হলেন-কালিয়া পৌর যুবদলের সাবেক আহবায়ক ও কালিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর ইকরাম রেজা (৫০), রানা ফকির (২২), মোজাহিদ শেখ (২৬), কামাল হোসেন (৪০) ও স্বপন দাশ (৫৫)। তাদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মোজাহিদ শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা জানান, আগামি ১৯ অক্টোবর নড়াইলের চারটি থানা ও তিনটি পৌর বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। এরপর পদপ্রত্যাশায় তোড়জোড় শুরু করেন থানা ও পৌর বিএনপির নেতারা। এরই ধারাবাহিকতায় কালিয়া থানা বিএনপির সভাপতি প্রার্থী সরদার আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক প্রার্থী গোলাম কিবরিয়া মিঠু এবং পৌর বিএনপির সভাপতি প্রার্থী শেখ রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রার্থী সেলিম রেজা ইউসুফের ওপর ক্ষীপ্ত হয় কালিয়া থানা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুজ্জামান মিলুর সমর্থকরা। এরপর বুধবার (২ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে কালিয়া পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইকরাম রেজাসহ পাঁচজনকে পিটিয়ে এবং কুপিয়ে মারাত্মক জখম করে বিএনপির প্রতিপক্ষরা। পরে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিএনপি নেতা আনোয়ার হোসেন, গোলাম কিবরিয়া মিঠু, রবিউল ইসলাম ও সেলিম রেজা ইউসুফ একগ্রæপের নেতৃত্ব দিচ্ছেন। অপর গ্রæপে আছেন- জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং কালিয়া থানা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুজ্জামান মিলুর সমর্থকরা। ওই ঘটনায় সেনাবাহিনী অভিযান চালিয়ে দেশিয় অস্ত্রসহ বৃধবার রাত ১১টার দিকে বেন্দারচর থেকে চারজনকে আটক করে। আটককৃতরা হলো-বেন্দারচরে সুমন শেখ (২৩), নাহিদ শেখ (১৯) ওয়ালিদ শেখ (২৭) ও জাকারিয়া (৩৫)। এ ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে সেনাক্যাম্পে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই