1. admin@banglarmuktokontho.com : admin :
মেসি-নেইমার জুটিকে মাঠে দেখার অপেক্ষা - বাংলার মুক্ত কন্ঠ
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বেগমগঞ্জে গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষকদের প্রেস বিবৃতি দলের দুঃসময়ে শেখ হাসিনার আস্থায় আয়মান হোসেন অপু: ত্যাগী নেতৃত্বে জেগে উঠছে বঙ্গবন্ধু গেরিলা সংগঠন

মেসি-নেইমার জুটিকে মাঠে দেখার অপেক্ষা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৮৭৯ Time View
রাজধানী ডেস্ক: নেইমারের সঙ্গে আবার জুটি বাঁধবেন মেসি। ফ্রান্সের রাজধানীতে এ নিয়ে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে পিএসজি সমর্থকদের মাঝে। এমন ত্রিফলা আক্রমণভাগ দেখতে তাদের আর তর সইছে না।

বার্সেলোনায় ছিল এমএসএন-মেসি, সুয়ারেজ ও নেইমার। পিএসজিতে হবে এমএএন-মেসি, এমবাপ্পে ও নেইমার। কী দারুণ আক্রমণভাগ নিয়ে মাঠে নামবেন প্যারিসের জায়ান্টরা।

জানা গেছে, এবার সিআর সেভেন রোনাল্ডোকেও টানতে চাইছে পিএসজি। অধরা চ্যাম্পিয়নস ট্রফি ঘরে তুলতে ইউরোপের ফুটবল বাজারে আধিপত্য দেখাচ্ছে পিএসজি। এর জন্য সব কিছু করতে প্রস্তুত ক্লাবটির চেয়ারম্যান নাসের আল খেলাইফি।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-এর খবর, মেসিকে কিনেই থামছেন না খেলাইফি। এবার তার চোখ পড়েছে রোনাল্ডোর ওপর। মেসি, নেইমার ও রোনাল্ডোকে নিয়ে স্বপ্নের আক্রমণভাগ সাজাদে চান তিনি।

গুঞ্জন উঠেছে— ফরাসি তরুণ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের শূন্যতা রোনাল্ডোকে দিয়ে পূরণ করতে চান নাসের আল খেলাইফি।

আগামী জুনে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে এমবাপ্পের। এর পর ফ্রি এজেন্ট হয়ে রিয়াল মাদ্রিদে নাম লেখাবেন তিনি। একই সময়ে ফ্রি এজেন্ট হয়ে যাবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জুভেন্টাসের সঙ্গে নতুন চুক্তি এখনও করা হয়নি তার।

সেই সুযোগটাই কাজে লাগাতে চাইছে পিএসজি। রোনাল্ডোকে নিয়ে আসার চেষ্টা করবে প্যারিসের এ দলটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই