1. admin@banglarmuktokontho.com : admin :
আবু সাঈদ কে নিয়ে কবিতা লিখলেন ভেড়ামারার কৃতি সন্তান কবি মোছা: শারমিন মল্লিক। - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি নেতার হাতে নির্যাতনের শিকার সংখ্যালঘু পরিবার—যশোরে চাঁদা না দেওয়ায় গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে জখম ! দুই দায়িত্বে আলোচিত নোয়াখালীর রাজনীতিবিদ হারুনুর রশিদ আজাদ “আমি কোন নেতা নই আমি শ্রমিকদের ভাই: এহতেশামুল হক শাহীন” শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, হামলার অভিযোগ প্রশাসনের হস্তক্ষেপ দাবি ঐতিহাসিক ঘোষণার পর থেকে পুরো দেশ পরিচালিত হচ্ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একক নেতৃত্বে। কমলনগরে হুফফাজুল কুরআন প্রতিযোগীতা পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে শিশুদের প্রচার অভিযান ও সাংস্কৃতিক অনুষ্ঠান নরসিংদী জেলা জার্নালিস্ট এন্ড রাইটার্স সোসাইটির উদ্যোগে “ঈদ সামগ্রী বিতরণ” ঝালকাটির কাঠালিয়ায় সংবাদ প্রচারের জেরে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ ঝিনাইদহে নব-নির্বাচিত এমপিদের সংবর্ধনা ও অপপ্রচারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

আবু সাঈদ কে নিয়ে কবিতা লিখলেন ভেড়ামারার কৃতি সন্তান কবি মোছা: শারমিন মল্লিক।

মোহন আলী স্টাফ রিপোর্টার।
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৩ Time View

আবু সাঈদ কে নিয়ে কবিতা লিখলেন ভেড়ামারার কৃতি সন্তান
কবি মোছা: শারমিন মল্লিক।

মোহন আলী স্টাফ রিপোর্টার।

১৬ই জুলাই দুপুর আনুমানিক দুই থেকে তিনটার মধ্যে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা সংস্কার শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষ হয়। এই ছাত্রদের ছত্রভঙ্গ করার জন্য টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। ছাত্রদের সবাই স্থান ত্যাগ করলেও আবু সাঈদ স্থান ত্যাগ করেনি। সে হাতে একটি লাঠি নিয়ে দাঁড়িয়ে ছিলো। পুলিশ এই অবস্থায় তার উপরে গুলি ছুড়ে। সংঘর্ষ শুরু হলে আন্দোলনকারীদের মধ্যে সবার আগে ছিলেন আবু সাঈদ। অন্যরা একটু পেছনে ছিলেন। আবু সাঈদের ঠিক সামনে অবস্থান ছিল পুলিশের। পুলিশের অবস্থানের জায়গাটি ছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে। উল্টো দিক থেকে রাবার বুলেট ছুড়ছিলেন পুলিশের সদস্যরা। তারপরও অবস্থান থেকে সরেননি আবু সাঈদ, দাঁড়িয়েই ছিলেন, তাঁর হাতে ছিল একটি লাঠি। তিনি সেই লাঠি দিয়ে রাবার বুলেট ঠেকানোর চেষ্টা করছিলেন। একপর্যায়ে শরীরে একের পর এক রাবার বুলেটে ক্ষতবিক্ষত হওয়ার পর মাটিতে লুটিয়ে পড়েন আবু সাঈদ। হাসপাতালে আনার আগেই তিনি মৃত্যুবরণ করেন। এই শহীদ আবু সাঈদ কে নিয়ে কবিতা লিখলেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কৃতি সন্তান কবি মোছা: শারমিন মল্লিক।

কবিতা
আবু সাঈদ।

কবির নাম
মোছা: শারমিন মল্লিক

আবু সাঈদ, 
তুমিতো ঋতুরাজ হেমন্ত 
তাই তুমি চির অমর জীবন্ত, 
তুমিতো শিল্পী মুনির খানের গান 
তাই তুমি বাঁচিয়েছ বাংলার প্রাণ।

আবু সাইদ, 
তুমি জেগে আছো এই বাংলার পটে
তোমার পদধূলি আমরা নিয়েছি লুটে, 
তুমি এই বাংলার চির সম্মান 
তাই তোমাকে করবে আল্লাহ উচ্চ মাকাম দান। 

আবু সাঈদ,
তুমি এই বাংলাকে করেছ উদ্ধার 
মুগ্ধ ইয়ামিন আর কত মায়ের জবার,
এই বাংলা তোমার কাছে কত ঋণী
তাই তোমার স্মরণে দিপ জ্বলবে  চিরদিনি।

আবু সাঈদ, 
তোমার স্মৃতি বুকে ধরে রাখবো চিরকাল 
সারা বাংলা পথে-ঘাটে রক্তে লালে লাল, 
তুমি আমার বাগানের শ্রেষ্ঠ ফুল 
স্বৈরাচারী সরকার বুঝুক তাদের ভুল। 

আবু সাঈদ, 
তুমি তো মুমেন মুমেনাতের অটুট বন্ধন 
তাই তোমার স্মরণে করি আনন্দের ক্রন্দন, 
তুমি তোমার বোনের মেহেদী রাঙানো হাত 
তাই তুমি এনে দিয়েছো রক্তিম প্রভাত। 

আবু সাঈদ,
তুমি কী জানো তুমি কত মহান পবিত্রদয় 
তুমি মহিমানিত্ব অসাধ্য অদ্ভুত বিশাল বিচিত্রময়, 
তোমার তুলনা শুধু তুমিই, নেই আর কিছু
জন্ম-জন্মান্তর রইবো তোমার পিছু। 

আবু সাইদ,
তোমার স্মৃতির স্বচ্ছ বিকাশ 
রাখবো যতনে হবে ইতিহাস,
তোমার শোকে আজ বিশ্ব অবনত 
শান্তির দুত তোমরা বাঁচো বছর শত শত। 

আবু সাঈদ,
তুমি কোটি হৃদয়ের দিয়েছো যত ভালবাসা 
নতুন করে গড়বে দেশ এই তো মোদের আশা, 
দুর্নীতি মুক্ত দ্রব্য ভেজাল  মুক্ত গড়ার সোনার বাংলা 
দোয়া চাই সবার কাছে সব করেছেন আল্লাহ। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই