1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদীতে নব-নিযুক্ত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সাঁথিয়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন কমলনগরে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন বাংলাদেশে ভয়াবহ ৫ আগস্টে নবম পদাতিক ডিভিশনকে কেন থামিয়ে রাখা হয়েছিল? সৌদি থেকে ফেরার পরই গ্রেপ্তার চাটখিলের সাবেক ছাত্রলীগ নেতা স্বপন পরিবারে দাবি হত্যা,আরব আমিরাতে বাংলাদেশী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার খোঁজ মিলছে না মাদ্রাসা ছাত্রের, উদ্বিগ্ন পরিবার কমলনগরে বাজারের চুরি ঠেকাতে ব্যবসায়িদের মানববন্ধন সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার দুর্নীতির অভিযোগ: আলোচনায় আসিফ নজরুল, নেপথ্যে রমজান-মাইকেল সিন্ডিকেট নোয়াখালীতে ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলন্ত কিশোরীর মরদেহ উদ্ধার নোয়াখালী চাটখিলে ভূমিদস্য আবদুল হামিদের তাণ্ডবে আজও বাড়িঘর উঠতে পারেনি সাংবাদিক সৈয়দ নূরে আলম চৌধুরী”

নরসিংদীতে নব-নিযুক্ত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

মোঃএমরুল ইসলাম,জেলা প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৫ Time View

নরসিংদীতে নব-নিযুক্ত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

মোঃএমরুল ইসলাম,জেলা প্রতিনিধিঃ

নরসিংদীতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মো.আব্দুল হান্নান।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকালে পুলিশ সুপার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন,পুলিশ জনগণের বন্ধু, প্রচলিত এ কথাটিকে আমি আমার কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই। পুলিশের প্রতি জনগণের আস্থার জায়গাটুকু আমি যেকোনো মূল্যে ফিরিয়ে আনতে চাই।

সাংবাদিকদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন,আমি আপনাদের সহযোদ্ধা হতে চাই। আপনারা বস্তুনিষ্ঠভাবে প্রকৃত ঘটনা তুলে ধরবেন। মানুষের আস্থা অর্জন করেই আমরা ভবিষ্যৎ পুলিশ বাহিনী গড়ে তুলতে চাই।মতবিনিময় সভায় নরসিংদী কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, নরসিংদী জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো.শফিকুল ইসলাম মতি, সাধারন সম্পাদক সুয়েব আহম্মেদ, নরসিংদী প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক নিবারন রায়, আব্দুর রহমান ভুইয়া, মাখন দাস, মোরশেদ শাহরিয়ার,বেনজির আহম্মেদ বেনা,নরসিংদী রিপোর্টাস ক্লাবের সভাপতি শফিকুর রহমান রিপন, রিপোর্টর্স ইউনিটির সহসভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক,ওমর ফারুক ফালু,মাসুদ মিয়া এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহদত হোসেন রাজু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই