1. admin@banglarmuktokontho.com : admin :
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়েছে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীতে মাদকবিরোধী অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ৪ সাঁথিয়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন কমলনগরে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন বাংলাদেশে ভয়াবহ ৫ আগস্টে নবম পদাতিক ডিভিশনকে কেন থামিয়ে রাখা হয়েছিল? সৌদি থেকে ফেরার পরই গ্রেপ্তার চাটখিলের সাবেক ছাত্রলীগ নেতা স্বপন পরিবারে দাবি হত্যা,আরব আমিরাতে বাংলাদেশী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার খোঁজ মিলছে না মাদ্রাসা ছাত্রের, উদ্বিগ্ন পরিবার কমলনগরে বাজারের চুরি ঠেকাতে ব্যবসায়িদের মানববন্ধন সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার দুর্নীতির অভিযোগ: আলোচনায় আসিফ নজরুল, নেপথ্যে রমজান-মাইকেল সিন্ডিকেট নোয়াখালীতে ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলন্ত কিশোরীর মরদেহ উদ্ধার

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়েছে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ

রিপোর্টারঃ- সৈয়দ মু.আলী রাজ, সমগ্র বাংলাদেশ।
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ২৩০ Time View

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়েছে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ
—-
রিপোর্টারঃ-
সৈয়দ মু.আলী রাজ
দৈনিক বাংলার মুক্তকন্ঠ সংবাদ।

এক যুক্ত বিকৃতিতে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একেরপর এক মিথ্যা মামলা দেওয়া হয়েছে, হচ্ছে। চেপে বসা অপশক্তির সরকার তাদের দোসরদের দিয়ে এই অসত্য মামলা করছে।
জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের আলোকে তাঁর কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে যখন সমৃদ্ধির মহাসড়ক দিয়ে দেশকে এগিয়ে নিয়ে চলেছিলেন তখন পাকিস্তান সমর্থিত সাম্প্রদায়িক শক্তি জামায়াত-শিবির-বিএনপি সারা দেশে হত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ, লুটতরাজ, মন্দির-গির্জা ভাংচুর, সংখ্যালঘুদেরকে হত্যা, পুলিশ-আনসার হত্যা, আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যা, সংসদ ভবন, গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেস, বিটিভিসহ সরকারী-বেসরকারি স্থাপনায় হামলা করে ব্যাপক ক্ষতি সাধনের মধ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে।
সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনাকে জোর করে দেশ ত্যাগ করতে বাধ্য করে।
জাতির পিতা বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ধানমন্ডির ৩২ নম্বর ঐতিহাসিক বাড়িটি পুড়িয়ে দেয়।
বাঙালির মুক্তি আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতির মাঠ থেকে উচ্ছেদ করার অসৎ উদ্দেশে চেপে বসা সরকার এসব নোংরামী করছে।
আমরা এইসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জননেত্রী শেখ হাসিনাসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে করা সকল মিথ্যা মামলা অভিলম্বে প্রত্যাহার করার জোর দাবি জানাচ্ছি। সংখ্যালঘুদের ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের উপর নির্যাতন, হত্যা বন্ধ করুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই