1. admin@banglarmuktokontho.com : admin :
ভাস্কর্য গুঁড়িয়ে বাঙালির হৃদয় থেকে বঙ্গবন্ধুকে ম্লান করা যাবে না: জাসদ - বাংলার মুক্ত কন্ঠ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে চারজন খুনের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার নড়াইলে রক্তক্ষয়ী সংঘর্ষ নিহত ৪ জনের তিনজনের জানাজা,দাফন সম্পন্ন শোকের ছায়া নোয়াখালীতে : এমপি জয়নুল আবেদিন ফারুকের স্ত্রী কানিজ ফাতেমার ইন্তেকাল মৌলভীবাজার জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কারাগার পরিদর্শন করলেন নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ মনোহরদীতে সুবিধাবঞ্চিত,অসহায় ও দারিদ্র পরিবারের মাঝে রমজান হোসেন তালুকদারের ইফতার সামগ্রী বিতরণ। “”নড়াইলে বোমাসদৃশ বস্তু উদ্ধার”” নড়াইলে সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত বৃহত্তর পাবনায় ডাঃ শাহানা খাতুন শানুর মানবিক উদ্যোগ: সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখছেন এমপি প্রার্থী আবারও আফগানিস্তানের মুসলমানদের উপর বিমান হামলা করলো পাকিস্তান।

ভাস্কর্য গুঁড়িয়ে বাঙালির হৃদয় থেকে বঙ্গবন্ধুকে ম্লান করা যাবে না: জাসদ

সৈয়দ নুর আলম বাদশা সম্পাদকঃ দৈনিক বাংলার মুক্তকন্ঠ সংবাদ
  • Update Time : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১৮৮ Time View

ভাস্কর্য গুঁড়িয়ে বাঙালির হৃদয় থেকে বঙ্গবন্ধুকে ম্লান করা যাবে না: জাসদ

সৈয়দ নুর আলম বাদশা
সম্পাদকঃ
দৈনিক বাংলার মুক্তকন্ঠ সংবাদ!

বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ম্যুরাল গুঁড়িয়ে দিয়ে বাঙালির হৃদয়ের শ্রদ্ধা ও ভালোবাসার আসন থেকে বঙ্গবন্ধুকে ম্লান করা যাবে না বলে মন্তব্য করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।
আজ ১৪ আগস্ট ১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলা হয়।
বিবৃতিতে বলা হয়, ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীন বাংলাদেশর স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সপরিবার নির্মম হত্যাকাণ্ড বাংলাদেশ ও বাঙালি জাতির ইতিহাসে অত্যন্ত শোকাবহ ঘটনাই নয়, এই নির্মম হত্যাকাণ্ড আধুনিক বিশ্ব রাজনীতির ইতিহাসেও এক কালো অধ্যায় হিসাবে সন্নিবেশিত।
বিবৃতিতে আরও বলা হয়, বঙ্গবন্ধু-বাংলাদেশ-বাঙালি এক, অভিন্ন ও অবিচ্ছেদ্য সত্ত্বা, বাংলাদেশ ও বাঙালি জাতির গৌরবের ইতিহাস। ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন ও বঙ্গবন্ধু জাদুঘর শুধু বঙ্গবন্ধুর বাড়ি নয় স্বাধীন বাংলাদেশের ইতিহাস। সুতরাং সেই ইতিহাস আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে, বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ম্যুরাল গুড়িয়ে দিয়ে বাঙালির হৃদয়ের শ্রদ্ধা ও ভালোবাসার আসন থেকে বঙ্গবন্ধুকে ম্লান করা যাবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই