
সাংবাদিকদের ঐক্যের প্রতীক জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি:
নিজস্ব সংবাদদাতা, গাজিপুর: একটি সংগঠন মানে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে আগলে রাখা। সংগঠন মানে আমাদের আস্থার জায়গা, সুখ-দুঃখের অংশীদার এবং শক্তির সঞ্চালন। আপনি একা মানেই দুর্বল, আর দশ জন এক হওয়া মানে আপনি দুর্বার। তাই সংগঠনকে ভালোবাসলে, সংগঠনও বিপদে ঢাল হয়ে পাশে দাঁড়ায়।” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির মাসিক আলোচনা সভায় এসব কথা বলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব সুমন চৌধুরী।
দেশের বিভিন্ন প্রান্তে সাংবাদিকদের ওপর চলমান নির্যাতন ও হয়রানির তীব্র নিন্দা জানিয়ে সুমন চৌধুরী বলেন, “সারা দেশে সাংবাদিকদের ওপর নানাভাবে নির্যাতন চালানো হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তবে কোনো অশুভ শক্তি আমাদের ক্ষতি করতে পারবে না।”
দুর্নীতি, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়
সংগঠনের অভ্যন্তরীণ স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে সুমন চৌধুরী বলেন, “আমাদের সংগঠন সম্পূর্ণ স্বচ্ছ। এখানে কোনো চাঁদাবাজ বা সুবিধাবাদীর স্থান নেই।”
তিনি আরও জানান যে, দেশজুড়ে সংগঠনের পরিধি বাড়াতে এবং তৃণমূলের সাংবাদিকদের অধিকার রক্ষায় জেলা ও উপজেলা কমিটি গঠনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। খুব শিগগিরই এই কমিটিগুলো ঘোষণা করা হবে। সবাইকে সাথে নিয়ে দেশকে দুর্নীতি, চাঁদাবাজ ও মাদকমুক্ত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এই মাসিক আলোচনা সভায় অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। সভায় উপস্থিত থেকে বক্তব্য পেশ করেন:
মীর মোঃ আব্দুল হালিম (ভাইস প্রেসিডেন্ট, কেন্দ্রীয় কমিটি) নয়ন মুনির (যুগ্ম সাধারণ সম্পাদক) বিজয় হোসেন মানিক (সহ-সভাপতি) ফিরোজ হোসেন নয়ন (স্টাফ রিপোর্টার, ডেইলি এক্সপ্রেস) নিউজ পেপার।
বক্তারা দেশের আনাচে-কানাচে কর্মরত সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির হাতকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। আলোচনা সভায় সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।