1. admin@banglarmuktokontho.com : admin :
নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু, সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম:
অনিয়মে জর্জরিত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। পরিবেশ রক্ষায় কঠোর প্রশাসন: নোয়াখালীতে দুই ইটভাটাকে জরিমানা ৪ লাখ ঝিনাইদহে সাংবাদিককে ‘মিথ্যা মামলায়’ কারাগারে পাঠানোর অভিযোগে বিক্ষোভ সমাবেশ। নড়াইলে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন, পদত্যাগের দাবি নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু, সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত রাজধানীর তুরাগ থানায় দায়ের করা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাশ্বত দত্তর বিরুদ্ধে অভিযোগ রাজধানীর তুরাগ থানায় দায়ের করা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাশ্বত দত্তর বিরুদ্ধে অভিযোগ নড়াগাতী থানাকে উপজেলায় উন্নীতের দাবি জোরালো, মন্ত্রীর কাছে আবেদন এমপির রায়পুরায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি অভিযোগের তীর বিতর্কিত অধ্যক্ষের দিকে, এলাকায় নিন্দার ঝড় নরসিংদীতে দুর্নীতির বিরুদ্ধে কলম সৈনিকদের জয়: আরডিসি মাহমুদ আক্তারের বদলিতে স্বস্তি

নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু, সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত

মোঃ রাসেল শেখ, জেলা প্রতিনিধি, নড়াইল
  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৩৩ Time View

নড়াইল সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে পলি বেগম (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার কোলে থাকা শিশু সন্তান ফুরকান ভূঁইয়া (২) গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার বরাশুলা এলাকায় চিত্রা নদীর ওপর রেলসেতুর লাইনে এ ঘটনা ঘটে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত পলি বেগম উপজেলার মুলদাইড় গ্রামের শ্রমিক নুর ইসলাম ভূঁইয়ার স্ত্রী এবং ফুরকান ভূঁইয়া তাদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে পলি বেগম তার শিশু সন্তানকে নিয়ে চিত্রা নদীর রেলসেতুর লাইনের ওপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এতে তার কোলে থাকা শিশু ফুরকান ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
স্থানীয় এক বাসিন্দা ঘটনাটি দেখে দ্রুত এগিয়ে যান এবং শিশুটিকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পলি বেগম তার সন্তানকে নিয়ে আত্মহত্যা করেছেন।
ওসি মো. অলি মিয়া জানান, নিহত মা ও শিশুর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি রেলওয়ের অধীনস্থ এলাকায় হওয়ায় রেলপুলিশকে জানানো হয়েছে। তারা এসে আইনগত ব্যবস্থা নেবে।
নড়াইলে সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত
নড়াইল সদর উপজেলায় অটোভ্যানের সঙ্গে গরুবোঝাই নসিমনের (ইঞ্জিনচালিত অবৈধ যান) মুখোমুখি সংঘর্ষে মো. জামিরুল খাঁ (৫০) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার নড়াইল-মাগুরা সড়কের মহিলা কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জামিরুল খাঁ উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালী গ্রামের খোকা খাঁর ছেলে। তিনি পেশায় নসিমন চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে জামিরুল খাঁ মাইজপাড়া পশুর হাট থেকে নসিমনে গরু বোঝাই করে নড়াইল শহরের দিকে আসছিলেন। পথে নড়াইল-মাগুরা সড়কের মহিলা কলেজ সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে তার নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মো. ওলি মিয়া জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই