1. admin@banglarmuktokontho.com : admin :
কমলনগরে বাজারের চুরি ঠেকাতে ব্যবসায়িদের মানববন্ধন - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম:
ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি নেতার উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার অলিপুর সড়কে প্রাণঘাতী ধাক্কা, হাসপাতালে নেওয়ার আগেই শেষ শিশু আদিবা হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ সরকারের ক্যাশলেস ভিশন-২০৩১ বাস্তবায়নে ২দিন ব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন অনুষ্ঠিত বালিয়াড়িতে অবৈধ প্লট বাণিজ্যের অভিযোগ অবৈধভাবে মাটি কাটার দায়ে এইচবিএম ইটভাটাকে জরিমানা! অবৈধভাবে কনটেইনার টার্মিনাল নির্মাণের দায়ে একেএইচ লজিস্টিকসকে জরিমানা

কমলনগরে বাজারের চুরি ঠেকাতে ব্যবসায়িদের মানববন্ধন

মো: নুর হোসেন ‎কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৪১ Time View

লক্ষ্মীপুরের কমলনগরে একাধিক বার চুরির ঘটনায় ব্যবসায়িরা মানববন্ধন করেছে। রোববার সকালে উপজেলার চরলরেন্স বাজারের সাধারণ ব্যবসায়িরা এ মানববন্ধনের আয়োজন করে। এ সময় বাজারের সকল ব্যবসায়িরা ২ ঘন্টা দোকান পাট বন্ধ রেখে মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য রাখেন, কমলনগর প্রেসক্লাবের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক কাজী মোহাম্মদ ইউনুস, সাংবাদিক আমজাদ হোসেন আমু, ব্যবসায়ী কামাল হোসেন, মিলন লস্কর, মো. ইউসুফ, সিয়াম ও মহিন প্রমুখ।
‎জানা যায়, কমলনগরে চুরির ঘটনা অহরহ ঘটছে। গত রমজান মাসের শেষদিকে একটি গার্মেন্টসের দোকান চুরি হয়। সেই ঘটনার মামলা হলে পুলিশ এক আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়। গত বৃহস্পতিবার রাতে আবারো দু’টি দোকান চুরি হয়েছে। এতে বার বার চুরির ঘটনায় ব্যবসায়িরা আতঙ্কিত হয়ে পড়েন।
‎মানববন্ধনে ব্যবসায়িরা বলেন, চর লরেন্স বাজার পরিচালনা কমিটির মেয়াদ শেষ হয়েছে ৪বছর আগে। নতুন কোন কমিটি না থাকায় বাজারে বাড়ছে চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড। এছাড়াও ব্যবসায়িরা আরো জানান, বাজারে প্রায় ৮’শ দোকান ঘর ও ব্যবাসায়ী রয়েছে। অথচ বাজার পাহাদার মাত্র দু’জন। এ দুই জন পাহারাদার দিয়ে গোটা বাজার পাহারায় আনা সম্ভব নয়। তাই দ্রুত বাজার পরিচালনা কমিটির নির্বাচন চান ব্যবসায়িরা।
‎মানববন্ধন চলাকালে কমলনগর থানার এসআই সাফায়েত হোসেন বয়বসায়িদের উদ্দেশ্য বলেন, বাজার চুরির বিষয়টি উপজেলা প্রশাসন নজরে আছে । এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন তিনি।
‎এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান বলেন, ওসিসহ আমরা দ্রুত ব্যবসায়িদের সাথে বসে আইনি পদক্ষেপ নিব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই