1. admin@banglarmuktokontho.com : admin :
নড়াইলে বাসের ধাক্কায় সাবেক বিজিবি সদস্য নিহত - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম:
আজ রবিবার ৩.রা, মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। নরসিংদীতে RAB বাহিনীর অভিযানের খবরে ছাদ থেকে লাফ, মাদক মামলার আসামি কাসেমের মৃত্যু টাউয়াদিতে চার দিনেও মেলেনি সহায়তা, খোলা আকাশের নিচে মানবেতর জীবন বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যা চেষ্টা, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নড়াইলে রবীন্দ্রনাথ ও নজরুলের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে ভাড়া বাসা থেকে পুলিশ কনস্টেবলের অন্তঃসত্ত্বা স্ত্রীর মরদেহ উদ্ধার কোটচাঁদপুরে বাছুরসহ গাভী জবাই,মাংস ব্যবসায়ীর অর্থদণ্ড গণমাধ্যম নীতিমালা বাস্তবায়নে সমন্বয়ের অভাব, নকল সাংবাদিক দমনে স্বচ্ছতার তাগিদ বিশ্লেষকদের নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: অধিকার রক্ষার লড়াই হোক উৎসবের চেয়েও বড় হিজবুত তাওহীদে যোগদান: দীর্ঘ পর্যবেক্ষণ ও যাচাই-বাছাইয়ের পর সদস্য হওয়ার দাবি।

নড়াইলে বাসের ধাক্কায় সাবেক বিজিবি সদস্য নিহত

মোঃ রাসেল শেখ, জেলা প্রতিনিধি, নড়াইল
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৯৮ Time View

নড়াইল সদর উপজেলায় মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক বুলবুল হোসেন (৬৪) নামে এক সাবেক বিজিবি সদস্য নিহত হয়েছেন। বুধবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নড়াইল-যশোর মহাসড়কের নতুন বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। মো. বুলবুল হোসেন নড়াইল সদর পৌরসভা এলাকার কুড়িগ্রামের আব্দুস সামাদের ছেলে। স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার বিকেলের দিকে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে নড়াইল-যশোর মহাসড়কে উঠছিলেন বুলবুল হোসেন, এ সময় যশোর থেকে নড়াইলগামী একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দ্বায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।নড়াইল সদর থানা পুলিশের ওসি মো. ওলি মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই