1. admin@banglarmuktokontho.com : admin :
পাবনা-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়। - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগতদের বরণ অনুষ্ঠিত কলম, খাতা আর ক্যামেরার গল্পে দুই দশকের সংগ্রাম ও সাফল্য নরসিংদীতে মাদকবিরোধী অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ৪ সাঁথিয়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন কমলনগরে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন বাংলাদেশে ভয়াবহ ৫ আগস্টে নবম পদাতিক ডিভিশনকে কেন থামিয়ে রাখা হয়েছিল? সৌদি থেকে ফেরার পরই গ্রেপ্তার চাটখিলের সাবেক ছাত্রলীগ নেতা স্বপন পরিবারে দাবি হত্যা,আরব আমিরাতে বাংলাদেশী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার খোঁজ মিলছে না মাদ্রাসা ছাত্রের, উদ্বিগ্ন পরিবার

পাবনা-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়।

মোঃ ছাবেদুল সরকার, পাবনা জেলা প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৭ Time View

পাবনা-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়,, ৭০  পাবনা-৩ (চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের সঙ্গে বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় চাটমোহর নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তিনি এলাকার সার্বিক উন্নয়ন, কৃষি খাতের সম্ভাবনা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তার পরিকল্পনার কথা তুলে ধরেন।
মতবিনিময় সভায় কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, পাবনা-৩ আসন কৃষি ও শিল্প সম্ভাবনাময় একটি অঞ্চল। এই অঞ্চলের কৃষকদের আধুনিক প্রযুক্তি ও ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে অর্থনৈতিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। তিনি আরও বলেন, সংসদ সদস্য নির্বাচিত হলে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশার কথা জানান এবং গণমাধ্যমের স্বাধীন ভূমিকার প্রশংসা করেন। এ সময় তিনি জনগণের সাথে সরাসরি যোগাযোগ ও জবাবদিহিমূলক রাজনীতিতে বিশ্বাসী বলেও মন্তব্য করেন।
মতবিনিময় সভায় পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া এবং ফরিদপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই