1. admin@banglarmuktokontho.com : admin :
ফরিদপুরে জমি বিরোধে রক্তাক্ত পুঙ্গলীঃ হত্যার উদ্দেশ্যে হামলায় তিন নারী গুরুতর আহত - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

ফরিদপুরে জমি বিরোধে রক্তাক্ত পুঙ্গলীঃ হত্যার উদ্দেশ্যে হামলায় তিন নারী গুরুতর আহত

মোঃ সাবেদুল সরকার পাবনা জেলা প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৩৪৭ Time View

 

পাবনার ফরিদপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। হত্যার উদ্দেশ্যে চালানো এই হামলায় তিনজন নারী গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর আনুমানিক পনে একটার দিকে উপজেলার পুঙ্গলী ইউনিয়নের দত্তপুঙ্গলী গ্রামে।
আহত নারীরা হলেন, হালিম মোল্লা স্ত্রী রিনা খাতুন, শাহিন সরকারের স্ত্রী তাসলিমা খাতুন, সোহেল রানার স্ত্রী শুকজন খাতুন গুরুতরও আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে খোরশেদ আলী প্রাং(৭০) এর নির্দেশে সংঘবদ্ধভাবে হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। হামলায় অংশ নেয় তার ছেলে সাইদুল ইসলাম(৬০), মৃত শামজাল সরকারের ছেলে শাহানুর সরকার(৩৩), হাসিনুর সরকার(৪০) ও মাসুদ সরকার(৪৫) এবং আলী আজগরের ছেলে পশু চিকিৎসক জামাল হোসেন(৫৫)।
অভিযুক্তদের সাথে সাক্ষাৎ করতে গেলে তাদের পাওয়া যায় নাই এবং ফোন বন্ধ রাখাতে যোগাযোগ করা সম্ভব হয় নাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে নারীদের ওপর এলোপাতাড়ি আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিন নারী রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করার জন্য রেফার্ড করা হয়। কিন্তু পাবনা থেকে চিকিৎসকরা জানিয়েছেন, অবস্থা আশঙ্কাজনক হওয়াতে প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগীদের রাজশাহী হাসপাতালে রেফার্ড করেন।
এ ঘটনার পর দত্তপুঙ্গলী গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে ফরিদপুর থানার অফিসার ইনচার্জ জানায়,ভুক্তভোগীরা থানায় আসছে অভিযোগ দিচ্ছে। মামলা প্রক্রিয়াধীন জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এলাকাবাসীর দাবি, দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই