1. admin@banglarmuktokontho.com : admin :
ফরিদপুর মানবতার আরেক নাম তৃতীয় লিঙ্গের বিজলী মেম্বর। - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

ফরিদপুর মানবতার আরেক নাম তৃতীয় লিঙ্গের বিজলী মেম্বর।

মোঃ সাবেদুল সরকার, পাবনা জেলা প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২৫৪ Time View
  •  

    পাবনা জেলার ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর ইউনিয়নের তৃতীয় লিঙ্গের ইউপি সদস্য বিজলী সমাজে মানবতার এক অনন্য উদাহরণ তৈরি করেছেন। দীর্ঘদিন ধরে অবহেলিত ও প্রান্তিক মানুষদের পাশে দাঁড়িয়ে তিনি এলাকায় মানবিক, সাহসী ও নির্ভরযোগ্য জন প্রতিনিধির স্বীকৃতি পেয়েছেন। তৃতীয় লিঙ্গের মানুষ হয়েও মানুষের কাছে তিনি এখন অনেক পরিচিতমূখ।
    প্রতিদিন ভোরে মানুষের খবর নেওয়াই তার অভ্যাস। কার ঘরে খাবার নেই কে ওষুধের অভাবে চিকিৎসা পাচ্ছে না। কিংবা কোন পরিবার জরুরি সহায়তার অপেক্ষায় এসবের খোঁজ সব সময়ই থাকে তার কাছে। নিজের সীমিত সামর্থ্য নিয়েই বছরের পর বছর বিভিন্ন অসহায় পরিবারকে সহযোগিতা করছেন তিনি।
    বিজলী আক্তার বলেন, মানুষের সেবা করা আমার দায়িত্ব নয়, এটা আমার ভালোবাসা। তৃতীয় লিঙ্গ হওয়ায় সমাজ অনেক সময় আমাদের আলাদা করে দেখে। কিন্তু আমি চাই মানুষ বুঝুক, আমরাও সমাজেরই অংশ, আমরাও মানুষের জন্য কাজ করতে পারি।
    তিনি আরও বলেন, যখন দেখি কারো মুখে হাসি ফুটেছে, তখনই মনে হয় আমি ঠিক পথেই আছি।
    স্থানীয় তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের সদস্যরা জানান, বিজলী ছাড়া আগে কেউ আমাদের নিয়ে ভাবত না। সে আমাদের জন্য কাজের সুযোগ করে দিয়েছে। সম্মান দিয়ে পাশে দাঁড়িয়েছে।
    এলাকা বাসীরাও মনে করেন, বিজলী এলাকার সামাজিক পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি।
    বনওয়ারীনগর বাজারের অনেক মুদি দোকানীরা জানান, বিজলী রাত বিরাতে মানুষের ডাকে ছুটে আসে। স্বার্থ ছাড় মানুষের জন্য কাজ করতে দেখেছি তাকে।
    এলাকার অনেক ব্যক্তি বলেন, আগে এদের নিয়ে নানা ধারণা ছিল। এখন বিজলী দেখিয়ে দিয়েছে মানুষ তার পরিচয়ে নয়, কাজে বড় হয়।
    অনেকে বিজলীর প্রশংসায় বলেন, সমস্যা হলে বিজলীকে প্রথমেই পাশে পাওয়া যায়। মানুষের জন্য তার যে আন্তরিকতা তা সত্যিই অনুকরণ যোগ্য।
    বিজলী তার কাজের মাধ্যমে মানুষের মন জয় করেছে। সে দায়িত্ববান, সৎ ও মানবিক। তৃতীয় লিঙ্গের প্রতিনিধি হয়েও যে এতো কার্যকর ভাবে কাজ করে যায় বিজলী তার বাস্তব উদাহরণ।
    মানবিকতা, সাহস ও দায়বদ্ধতার অনন্য মিশেলে বিজলী আজ ফরিদপুরের মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন। নিজের পরিচয় ছাপিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছেন তিনি। আমাদের সমাজে এমন ব্যক্তি এখনো আছে যে তৃতীয় লিঙ্গের মানুষ হয়েও মানুষের সেবা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই