1. admin@banglarmuktokontho.com : admin :
কলম একাডেমি লন্ডন" এর ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৫ উদযাপন - বাংলার মুক্ত কন্ঠ
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বেগমগঞ্জে গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষকদের প্রেস বিবৃতি দলের দুঃসময়ে শেখ হাসিনার আস্থায় আয়মান হোসেন অপু: ত্যাগী নেতৃত্বে জেগে উঠছে বঙ্গবন্ধু গেরিলা সংগঠন

কলম একাডেমি লন্ডন” এর ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৫ উদযাপন

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:-
  • Update Time : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৪৫ Time View

 

গত ৩০ সেপ্টম্বর (মঙ্গলবার), চট্টগ্রামস্হ আন্দরকিল্লা জিয়া ভবন (৪র্থ তলা) কলম একাডেমি লন্ডন নিজ কেন্দ্রীয় কার্যালয়ে কলম একাডেমি লন্ডন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কবি করুণা আচার্যের সভাপতিত্বে ও কলম একাডেমি লন্ডন কেন্দ্রীয় কমিটির তথ্য, প্রযুক্তি বিষয়ক সম্পাদক লেখক ও মানবাধিকার কর্মী মোহাম্মদ কামরুল ইসলামের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলম একাডেমি লন্ডন কেন্দ্রীয় কমিটির সাহিত্য বিষয়ক সম্পাদক শিশু সাহিত্যিক কুতুবউদ্দিন বখতেয়ার, কবি মেহেরুন নেসা
রশিদ, মনন কবি এস এম জাহাঙ্গীর হাসান, কবি জিয়াউল হক, কবি অজয় বড়ুয়া, কবি তুষার কান্তি বড়ুয়া, লায়ন লুভনা হুমায়ুন সুমি, জান্নাতুল ফেরদৌস সোনিয়া, কবি মুহাম্মদ আবু সুফিয়ান ছানুবী,মোহাম্মদ বেলাল হোসেন সিরাজী, সিরাজুম মুনির তাহামিদ সহ প্রমুখ।

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারন করে সভ্যতা,সংস্কৃতির মানকে উন্নত করে মানব চিত্তের চেতন, অবচেতন,অচেতন অবস্থার মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করে সমাজের বাস্তব চিত্র তুলে ধরে এর বাস্তব সম্মত সমাধান ও দিক নির্দেশনা এদেশের লেখকদের লেখায় ফুটে উঠে তাই বর্তমান অন্তবর্তীকালীন সরকার ও পরবর্তী জনগনের নির্বাচিত সরকারের নিকট কলম একাডেমি লন্ডন কর্তৃক লেখক মন্ত্রণালয়,বিশ্ব লেখক অধিকার দিবস, লেখক কল্যান ব্যাংক সহ ১৯ দাবী সরকার বাস্তবায়ন করবেন বলে বক্তারা মনে করেন।
সংগঠনের অন্যান্যরা নেতৃবৃন্দ সংগঠনের ভাবমূর্তি বৃদ্ধি কল্পে আগামীতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভাপতি এই সুন্দর আয়োজনের জন্যে ও সকল কে সার্বিক ভাবে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই