1. admin@banglarmuktokontho.com : admin :
নড়াইলে অবৈধ চিড়িয়াখানা থেকে ২৫ বন্যপ্রাণী উদ্ধার - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
শিশু আদিবা হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ সরকারের ক্যাশলেস ভিশন-২০৩১ বাস্তবায়নে ২দিন ব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন অনুষ্ঠিত বালিয়াড়িতে অবৈধ প্লট বাণিজ্যের অভিযোগ অবৈধভাবে মাটি কাটার দায়ে এইচবিএম ইটভাটাকে জরিমানা! অবৈধভাবে কনটেইনার টার্মিনাল নির্মাণের দায়ে একেএইচ লজিস্টিকসকে জরিমানা জাতীয় প্রেসক্লাবের সামনে আইজিএ প্রকল্পের জনবলের মানববন্ধন রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগতদের বরণ অনুষ্ঠিত কলম, খাতা আর ক্যামেরার গল্পে দুই দশকের সংগ্রাম ও সাফল্য নরসিংদীতে মাদকবিরোধী অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ৪

নড়াইলে অবৈধ চিড়িয়াখানা থেকে ২৫ বন্যপ্রাণী উদ্ধার

মো. রাসেল শেখ, জেলা প্রতিনিধি নড়াইল =:
  • Update Time : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯২ Time View
  1. নড়াইলের লোহাগড়া উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি চিড়িয়াখানা থেকে ২৫টি বন্যপ্রাণী উদ্ধার করেছে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার নিরিবিলি পিকনিক স্পটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বন অধিদপ্তরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস। এসময় লোহাগড়া থানা পুলিশও সহযোগিতা করে।

উদ্ধারকৃত প্রাণীর মধ্যে রয়েছে—
অজগর সাপ ১টি (প্রায় ৭ ফুট লম্বা)
মেছো বিড়াল ১টি (ধূসর ডোরাকাটা)
কালিম পাখি ৮টি (বেগুনি রঙের)
হাঁস ৪টি (বিভিন্ন জাতের)
সাদা বক ২টি
কালি বক ২টি
হনুমান (মুখ পোড়া) ২টি
অজ্ঞাতনামা ৬টি প্রাণী বন অধিদপ্তর জানায়, এ ধরনের অবৈধ চিড়িয়াখানা বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘন করে এবং পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করে। উদ্ধারকৃত প্রাণীগুলোকে যথাযথভাবে সংরক্ষণ ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে।

এ প্রসঙ্গে বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস বলেন, “অবৈধভাবে এসব প্রাণী আটক করে রাখা হয়েছিল। অভিযানে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই