1. admin@banglarmuktokontho.com : admin :
মেধা মূল্যায়ন ২০২৪ এর বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ! - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
লালমনিরহাটে এক যুবককে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ ও স্ট্যাম্পে স্বাক্ষর করে টাকা কেড়ে নেওয়ার অভিযোগ। জন্মসনদ জালিয়াতিও জাতীয় পরিচয় পত্রে পিতা মাতার নামের পরিবর্তে শ্বশুর শাশুড়ির নাম। রাজধানীর শাহবাগে তিন দিনের অবস্থান কর্মসূচি শেষে আন্দোলন প্রত্যাহার শিক্ষা মন্ত্রীর আশ্বাসে গোপন সম্পর্ক থেকে ভয়াবহ পরিণতি—ভিডিও দিয়ে চাঁদাবাজি, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার নাটোর-নওগাঁ আসনের সংরক্ষিত নারী এমপির মনোনয়ন পেলেন আন্না মিনজ। অভিনন্দন!! কোটচাঁদপুরে চাকরির প্রলোভনে হাযতী আসামীর স্ত্রীর ঘরে যুবক 🚨ছেলেটিকে সাভারে পাওয়া গেছে 🚨 ” নিখোঁজ স্ত্রী খাদিজা আক্তার কে খুঁজে পেতে নরসিংদী সহ সারাদেশের জনসাধারণের সহযোগিতা কামনা করছে স্বামী “ ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

মেধা মূল্যায়ন ২০২৪ এর বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ!

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার ঝিনাইদহ :-
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২১৯ Time View

 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেলাট দৌলতপুর ক্লাস্টারের শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন ২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নলভাংগার মর্জাত বাওড়ের পাশে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেধা মূল্যায়ন প্রতিযোগিতার উদ্ভাবক অত্র ক্লাস্টারের উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মনজুরুল আলম। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের পড়া লেখার প্রতি আগ্রহী করে গড়ে তোলার লক্ষ্যে বারবাজার ও কাষ্ঠভাংগা ইউনিয়নের ৩০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে সৃজনশীল এই মূল্যায়ন প্রতিযোগীতার আয়োজন করা হয়। চলতি বছরের ৫ জানুয়ারি বেলাট দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রতিযোগীতায় ১২৮ জন শিক্ষার্থী অংশ নেয়।শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা পুরস্কারের অর্থায়নে সহযোগীতা করেন স্থানীয় সামাজিক সংগঠন এরাদ আলী ফাউন্ডেশন।
প্রতিযোগীতায় ১ম থেকে ১০ স্থান অর্জনকারী ১৩ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে মেধাবী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান অত্র ক্লাস্টারের প্রধান শিক্ষকগণ ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার।
অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থী রাফান আফনান, আব্দুল আল মামুন, আয়েশা সিদ্দিকা নেহা তাদের বক্তব্য তুলে ধরে। আয়োজকরা জানান, প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে নিজস্ব উদ্যোগে সাবলীল রিডিং উৎসবসহ বিভিন্ন সৃজনশীল কর্মকান্ড পরিচালনা করে চলেছেন। “মেধা মূল্যায়ন” এরই ধারাবাহিকতায় চলমান একটা প্রতিযোগিতা। আগামীতে ক্ষুদ্র পরিসরে হলেও তার ক্লাস্টারের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিদের সহযোগিতায় একটি লাইব্রেরি স্থাপন করবেন বলে উল্লেখ করেন মূল আয়োজক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই