1. admin@banglarmuktokontho.com : admin :
ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ অফিস দখলে নিল জুলাই যোদ্ধারা ! - বাংলার মুক্ত কন্ঠ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ অফিস দখলে নিল জুলাই যোদ্ধারা !

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
  • Update Time : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২৪০ Time View

 

ঠাকুরগাঁওয়ে দীর্ঘ ১০ মাস ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঠাকুরগাঁও জেলা অফিস দখল করেছে জুলাই যোদ্ধা নামের একটি সংগঠন। ১৪ মে বুধবার দুপুরে ঠাকুরগাঁও চৌরাস্তায় অবস্থিত ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের তিনতলা ভবনবিশিষ্ট কার্যালয়ের দরজা খুলে ভেতরের আবর্জনা পরিষ্কার করে নিজেদের ব্যানার টানিয়ে দখলে নেয় ঐ সংগঠনটি। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের দিকে ‘জুলাই যোদ্ধা’ নামের সংগঠনের একদল সদস্য হঠাৎ করেই তালাবদ্ধ কার্যালয়ে উপস্থিত হয়ে তালা ভাঙে। এরপর ভবনের ভেতরে প্রবেশ করে নিজেদের ব্যানার টাঙিয়ে দেয়। পরে তারা ভবনের এক কক্ষে অফিস স্থাপন এবং অন্য কক্ষে জিমনেসিয়াম তৈরির ঘোষণা দেয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সদস্য দুলাল ইসলাম, রুবেল ইসলাম, তোফাজুল ইসলাম এবং সবুজ। তারা জানান, এখনো ‘জুলাই যোদ্ধা’ সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি, তবে অচিরেই তা প্রকাশ করা হবে।
সংগঠনটির আহ্বায়ক মো. রায়হান অপু বলেন, ‘নিষিদ্ধ রাজনৈতিক দলের এই কার্যালয় বহুদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। আজ থেকে এটি আমাদের দখলে। এখান থেকেই আমরা উন্নয়নমূলক কার্যক্রম চালাব এবং দেশের কল্যাণে কাজ করব।’
রায়হান অপু আরও বলেন, ‘আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ একটি দল। তাই এ কার্যালয়ের আর দরকার নেই। এ ভবনে ছেলেদের জিমনেসিয়াম এবং সাংস্কৃতিক চর্চার আয়োজন করা হবে। যা যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সহায়তা করবে।’ তবে বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই