1. admin@banglarmuktokontho.com : admin :
শামসুর রহমান মডেল কলেজের সভাপতি হতে না পেরে অধ্যক্ষের কার্যালয়ে তালা দেওয়ার অভিযোগ। - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

শামসুর রহমান মডেল কলেজের সভাপতি হতে না পেরে অধ্যক্ষের কার্যালয়ে তালা দেওয়ার অভিযোগ।

পাবনা জেলা প্রতিনিধি:দৈনিক বাংলার মুক্তকন্ঠ :-
  • Update Time : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ২১৬ Time View

কলেজের সভাপতি হতে না পেরে অধ্যক্ষের কার্যালয়ে তালা দেওয়ার অভিযোগ।

পাবনা জেলা প্রতিনিধি:দৈনিক বাংলার মুক্তকন্ঠ :-পাবনার ফরিদপুর উপজেলার ডেমড়া ইউনিয়নে আলহাজ্ব শামসুর রহমান মডেল কলেজের সভাপতি না হতে পেরে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে তালা দেওয়ার অভিযোগ উঠেছে ডেমড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ রবিউল ইসলাম এর বিরুদ্ধে। রবিউল ইসলাম দীর্ঘদিন কলেজের ম্যানেজিং কমিটিতে থাকার পরে তাহার কার্যকলাপ সন্তসজনক নয় বলে জানান ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মোঃ রমজান আলী। এডহক কমিটি থেকে নতুন ম্যানেজিং কমিটি গঠনের অনুমোদন এলে সেখানে রবিউল ইসলাম কে সভাপতি না করাতে ক্ষিপ্ত হয়ে কলেজের অধ্যাক্ষের কার্যালয়ে তার দলবল নিয়ে তালা দেন গত ৭ ই এপ্রিল সোমবার। পরে ডেমড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জুয়েল রানা খবর পেয়ে ৮ ই এপ্রিল এলাকার সুশীল সমাজের ও কলেজের শিক্ষকদের নিয়ে তালা ভেঙ্গে অধ্যক্ষের কার্যালয় খুলে দেন। এ বিষয়ে চেয়ারম্যান মোঃ জুয়েল রানা বলেন, কলেজে তালা মারা এটা একটা সন্ত্রাসী কার্যক্রম ধরে নিবো, কারণ যে মানুষ ক্ষিপ্ত হয়ে পেশী শক্তির প্রভাব খাটিয়ে একটা শিক্ষা প্রতিষ্ঠানে তালা মারতে পারে তার কাছ থেকে ওই প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্ররা কি আশা করতে পারে? রবিউল ইসলাম যে কাজ করেছে এটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হিসাবে সন্ত্রাসী কার্যক্রম করেছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।এ বিষয়ে কলেজের এক প্রভাষক ( নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, রবিউল ভাই কলেজের অধ্যক্ষের কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছে এটা তার ঠিক হয় নাই তার কারণ তিনি একজন রাজনৈতিক ব্যক্তি বিএনপি দল করে সামান্য একটা পদের জন্য এমন জঘন্য কাজ করা উচিত হয় নি বলে আমি মনে করি। এমন রাজনৈতিক ব্যক্তির কাছ থেকে জাতী কি আশা করবে? মোঃ  রবিউল ইসলাম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার চাচা ওই কলেজের প্রতিষ্ঠাতা আমি দাতা সদস্য, আমি মাস্টার্স পাশ আমাকে মাইনাস করে চেয়ারম্যান এর সাথে আতাত করে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মোঃ রমজান আলী চেয়ারম্যান এর বউকে সভাপতি করার জন্য রাজশাহীতে কাগজ জমা দিয়েছে বলে আমি তাদের লোকের কাছ থেকে শুনেছি। অধ্যক্ষের কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছি যাতে একটা সুরহা হয় এই জন্য।আর আমি যোগ্য ব্যক্তি আমি সভাপতি হতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই