1. admin@banglarmuktokontho.com : admin :
চুরির দায়ে হেডমাস্টার সায়েদুল সাসপেন্ড, বিভাগীয় মামলা। - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

চুরির দায়ে হেডমাস্টার সায়েদুল সাসপেন্ড, বিভাগীয় মামলা।

মোঃ সাবেদুল সরকার পাবনা জেলা প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২৪৬ Time View

 

সাবেদুল সরকার,পাবনা জেলা প্রতিনিধি:-  পাবনা সুজানগর ৪৭ নং-হাটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সয়েদুল ইসলাম ওরফে মন্টু মাস্টারের বিরুদ্ধে স্কুলের পুরাতন ভবনের টিন, জানালা, লোহার রড দরজা, ও ছাত্র-ছাত্রীদের পাঠ্যপুস্তক সহ বিভিন্ন মালামাল চুরি করে বিক্রয় করার অপরাধে সাসপেন্ড ও তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। জানা যায় গত ( ১ মার্চ-২০২৫ ) শনিবার কয়েকটি ভ্যানযোগে মালামাল বিনা অনুমতিতে অনিয়ম তান্ত্রিক ভাবে গোপনে সু কৌশলে ছুটির দিনে চুরি করে বিক্রি করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েন, পরে স্থানীয়রা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারকে জানালে ,উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সার্বিক সহযোগিতায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মজিদ কিছু আংশিক মালামাল উদ্ধার করেন। ২ মার্চ-২০২৫ উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মজিদ স্বাক্ষরিত নাম্বার -৩৮০১. ৭৬৮৩.০০০.৩০.০০১.২৫-২৪২ নং স্মারকে তদন্ত কমিটি গঠন করা হয়, তদন্ত কমিটিতে উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদকে আহবায়ক করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন, তদন্ত কমিটির অন্যরা হলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিশিত কুমার বিশ্বাস, শওকত আলী ফকির, ও এবিএম রফিকুল হাসান খান। ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি তিন কার্য দিবসের মধ্যে তদন্তর কাজ সম্পন্ন করেন এবং রিপোর্ট পেশ করেন, রিপোর্টের পরিপ্রেক্ষিতে উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ জেলা শিক্ষা অফিসারের নিকট আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন। এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আশরাফুল কবীর মুঠোফোনে বলেন চুরির দায়ে অভিযুক্ত শিক্ষক সায়েদুল ইসলামকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি সাসপেন্সনে থাকবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই