1. admin@banglarmuktokontho.com : admin :
সড়ক দুর্ঘটনায়, মায়ের পর বিদায় নিল শিশু সন্তান সোয়াদ। - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সড়ক দুর্ঘটনায়, মায়ের পর বিদায় নিল শিশু সন্তান সোয়াদ।

মোঃহামিদুজ্জামান জলিল সটাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৪৬ Time View

ওকে

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ:-ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যুর পর শিশু সন্তান সোয়াদও চলে গেলো।ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের চাঁদপুর নামক স্থানে ট্রাকের ধাক্কায় ইজিবাইকে থাকা মা রিপা খাতুন (২৬) নিহত হন। এ সময় আহত হন ছেলে সোয়াদ (৭)। নিহতরা হলেন, শৈলকুপা উপজেলার শিতালীপাড়া গ্রামের সোহেল রানার স্ত্রী রিপা খাতুন (২৬) ও তার ছেলে সোয়াদ হোসেন (৭)।স্থানীয়রা জানায়, সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যার আগে

ভাটই গ্রামের মামাবাড়ি থেকে ইজিবাইকযোগে নিজ বাড়ি শিতালীপাড়া যাচ্ছিল রিপা ও তার ছেলে। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চাঁদপুর নামক স্থানে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় রিপা ও তার ছেলে সোয়াদ রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ ফারজানা ইয়াসমিন রিপাকে মৃত ঘোষনা করেন। আহত সোয়াদকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে রাত ৯টার দিকে সেও মারা যায়। মা শিশু সন্তান এক সাথে নিহতর খবরে শিতলীপাড়া গ্রামে শোকের ছায়া নেমে আসে। স্ত্রী ও একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে সোহেল রানা। ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস মা ও তার সন্তান নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকটি পালিয়ে গেছে। নিহতদের লাশ সদর হাসপাতালে আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই