1. admin@banglarmuktokontho.com : admin :
কবিরহাটে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ম্যানেজিং কমিটির অভিষেক - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

কবিরহাটে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ম্যানেজিং কমিটির অভিষেক

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:-দৈনিক বাংলার মুক্তকন্ঠ-নিউজ ডেস্ক!  
  • Update Time : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৩৩৬ Time View

কবিরহাটে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ম্যানেজিং কমিটির অভিষেক

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:-দৈনিক বাংলার মুক্তকন্ঠ-নিউজ ডেস্ক!

নোয়াখালী কবিরহাটে হাজিরহাট হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবগঠিত এডহক কমিটির সভাপতি নাজমুল হুদা ফরহাদকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার ( ৬ এপ্রিল ) বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবগঠিত সভাপতি ও অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের বিদায় শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শেষ বিদায় পরীক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, সংবর্ধিত নবগঠিত কমিটির সভাপতি কবিরহাট উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক নাজমুল হুদা ফরহাদ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ফোরকান-ই-আলম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা বিএনপি’র আহবায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, কবিরহাট পৌর বিএনপি’র আহবায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, নোয়াখালী জেলা বিএনপি’র সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল, কবিরহাট উপজেলা যুবদলের আহবায়ক শাহাদাত হোসেন, কবিরহাট পৌর যুবদলের আহবায়ক আবু হানিফ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই