1. admin@banglarmuktokontho.com : admin :
মনোহরদীতে বড় ভাইয়ের শ্বশুর কর্তৃক ছোট বোন অপহরণ মামলায় আটক-১ ভিকটিম উদ্ধার - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
লালমনিরহাটে এক যুবককে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ ও স্ট্যাম্পে স্বাক্ষর করে টাকা কেড়ে নেওয়ার অভিযোগ। জন্মসনদ জালিয়াতিও জাতীয় পরিচয় পত্রে পিতা মাতার নামের পরিবর্তে শ্বশুর শাশুড়ির নাম। রাজধানীর শাহবাগে তিন দিনের অবস্থান কর্মসূচি শেষে আন্দোলন প্রত্যাহার শিক্ষা মন্ত্রীর আশ্বাসে গোপন সম্পর্ক থেকে ভয়াবহ পরিণতি—ভিডিও দিয়ে চাঁদাবাজি, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার নাটোর-নওগাঁ আসনের সংরক্ষিত নারী এমপির মনোনয়ন পেলেন আন্না মিনজ। অভিনন্দন!! কোটচাঁদপুরে চাকরির প্রলোভনে হাযতী আসামীর স্ত্রীর ঘরে যুবক 🚨ছেলেটিকে সাভারে পাওয়া গেছে 🚨 ” নিখোঁজ স্ত্রী খাদিজা আক্তার কে খুঁজে পেতে নরসিংদী সহ সারাদেশের জনসাধারণের সহযোগিতা কামনা করছে স্বামী “ ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

মনোহরদীতে বড় ভাইয়ের শ্বশুর কর্তৃক ছোট বোন অপহরণ মামলায় আটক-১ ভিকটিম উদ্ধার

মো.এমরুল ইসলাম ষ্টাফ রিপোর্টার,নরসিংদী:
  • Update Time : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১২৮ Time View

মনোহরদীতে বড় ভাইয়ের শ্বশুর কর্তৃক ছোট বোন অপহরণ মামলায় আটক-১ ভিকটিম উদ্ধার

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদী: নরসিংদীর মনোহরদীতে বড় ভাইয়ের শ্বশুর কর্তৃক ছোটবোন কে অপহরণ মামলার ১ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহিনুর ইসলাম। গ্রেপ্তারকৃত আসামী সোহেল (৩৮) মনোহরদী উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের বড় মির্জাপুর গ্রামের রশীদ এর ছেলে এবং অপরজন লেবুতলা ইউনিয়নের শরীফপুর গ্রামের নূর ইসলাম এর ছেলে মস্তুফা(৪৮)।তারা মনোহরদী থানায় মো.জামাল উদ্দীন এর করা অপহরণ মামলার ১-২ নং আসামী। ১ নং আসামী মস্তুুফা ভিকটিমের বড়বোনের শ্বশুর। এজাহার সূত্রে জানা যায়,গত ২৭ মার্চ জামাল উদ্দীন এর মেয়ে গার্মেন্টসে চাকুরী দেওয়ার কথা বলে ফুসলাইতে থাকে আমি এতে অস্বীকার করিলে ১-২ নং আসামী মির্জাপুর গ্রামের বাড়ীতে মেয়েকে একা পেয়ে জোরপূর্বক অপহরণ করে নেত্রকোনা কলমাকান্দা বাজারে নিয়ে চেতনানাশক ঔষধ দিয়ে একটি রুমে আটকে রাখে। ৩০ মার্চ রাত আনুমানিক ৮.৩০ মিনিটে মেয়ের জ্ঞান ফিরিলে বাবাকে মুঠোফোনে বিস্তারিত জানালে বিবাদীদ্বয়ের বাড়ীতে চাপ প্রয়োগ করিলে তারা মার্চের ৩১ তারিখে মীমকে তার ভাবীর কাছে দিয়ে যায়।এরপর থেকেই আসামীদ্বয় পলাতক রয়েছে। মঙ্গলবার(১ এপ্রিল) সন্ধ্যা ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহিনুর ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ২ নং আসামীকে গ্রেপ্তার করে। তাঁদেরকে জিজ্ঞাসাবাদের জন্যে মনোহরদী থানায় রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে কোর্টে প্রেরণ করা হবে। এ বিষয়ে মনোহরদী থানার তদন্ত কর্মকর্তা এস আই মোহাম্মদ শাহিনূর ইসলাম বলেন,গতকাল সন্ধ্যা ৬:০০ টায় ভিকটিমকে উদ্ধার করে তাকে সাথে নিয়ে বড় মির্জাপুর গ্রাম থেকে ১ জন গ্রেপ্তার করা হয়। এবং ভিকটিমের স্বাস্থ্য পরিক্ষার জন্য নরসিংদী সরকারি হাসপাতালে নিয়ে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই