1. admin@banglarmuktokontho.com : admin :
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মতবিনিময় ও চেক বিতরণ অনুষ্ঠান - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম:
জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মতবিনিময় ও চেক বিতরণ অনুষ্ঠান

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১২৮ Time View

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মতবিনিময়
ও চেক বিতরণ অনুষ্ঠান

স ম জিয়াউর রহমান,চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টার::
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মতবিনিময় সভা ও পটিয়া,চন্দনাইশ,আনোয়ারা বৌদ্ধ বিহারে চেক বিতরণ অনুষ্ঠান আজ ১৬ মার্চ বিকেল ৩ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়।

এতে আশির্বাদক ছিলেন অধ্যাপক জ্ঞানরত্ন মহাস্থবির। বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু।

ভিক্ষুসংঘের মধ্যে উপস্থিত ছিলেন পটিয়া পূর্ণাচার ভিক্ষু সংসদের মহাসচিব ভদন্ত শরণ সেন মহাথেরো,ভদন্ত লোকানন্দ ভিক্ষু,কল্যাণ ফ্রন্ট নেতা জে.বি.এস আনন্দবোধি ভিক্ষু,সরিৎ চৌধুরী, বিপ্লব বিজয়, স.ম জিয়াউর রহমান।

প্যাগোডাভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম চট্টগ্রাম জেলা ফিল্ড সুপারভাইজার গোলাম মোস্তাফা ও সাবেক ছাত্রনেতা প্রিতম বড়ুয়ার যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো হারুন জামান, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এইচ এম রাশেদ খান, চট্টগ্রাম মহানগর যুবদল নেতা কমল জ্যোতি বড়ুয়া, সজল বড়ুয়া, কল্লোল বড়ুয়া, শোভন চৌধুরী, চয়ন বড়ুয়া, চন্দনাইশ বৌদ্ধ পরিষদের সাধারণ সম্পাদক টিপু কুমার বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ-যুবর কেন্দ্রীয় কমিটির মহাসচিব লায়ন ডা. অমরেশ চৌধুরী। আনোয়ারা চেনামতি সচিদানন্দ বিহার, পটিয়া তেকোটা সদ্ধর্ম বিকাশ বিহার, পটিয়া কেন্দ্রীয় বিহার, চন্দনাইশ মধ্যম জোয়ারা সুখরঞ্জন বিহার, ফতেনগর মহাবোধি চৈত্য, জোয়ারা খানখানাবাদ পঞ্চরতœ বিহারে অনুদানের চেক প্রদান করা হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অশোক কুমার বড়ুয়া, দিলীপ কুমার বড়ুয়া, কমরেড মৃদুল বড়ুয়া, বসুপ্রিয় তালুকদার, বিজন বড়ুয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই