1. admin@banglarmuktokontho.com : admin :
ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপির পৃথক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শিশু আদিবা হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ সরকারের ক্যাশলেস ভিশন-২০৩১ বাস্তবায়নে ২দিন ব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন অনুষ্ঠিত বালিয়াড়িতে অবৈধ প্লট বাণিজ্যের অভিযোগ অবৈধভাবে মাটি কাটার দায়ে এইচবিএম ইটভাটাকে জরিমানা! অবৈধভাবে কনটেইনার টার্মিনাল নির্মাণের দায়ে একেএইচ লজিস্টিকসকে জরিমানা জাতীয় প্রেসক্লাবের সামনে আইজিএ প্রকল্পের জনবলের মানববন্ধন রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগতদের বরণ অনুষ্ঠিত কলম, খাতা আর ক্যামেরার গল্পে দুই দশকের সংগ্রাম ও সাফল্য নরসিংদীতে মাদকবিরোধী অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ৪

ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপির পৃথক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মো:হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ:-
  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১১৩ Time View

ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপির পৃথক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মো:হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ:-
ঝিনাইদহার কালীগঞ্জে উপজেলা ও ৮নং মালিয়াট ইউনিয়ন বিএনপির আয়োজনে পৃথক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এর মধ্যে উপজেলা ও পৌর বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগদেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ ৪ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মাহবুবার রহমান।অপরদিকে উপজেলার ৮ নং মালিয়া ইউনিয়ন বিএনপি’র আয়োজনে তত্তিপুর বাজারে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) আরাফাত রহমান কোকো,আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের শহীদ নেতৃবৃন্দের বিদেহী আত্মার মাগফেরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং গণতান্ত্রিক আন্দোলনে আহতদের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটিতে উপজেলা বিএনপির সদস্য অধ্যাপক আব্দুল মাজেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে যোগ দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ। পৃথক ২ টি দোয়া ও ইফতার মাহফিলে যথাক্রমে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা.নুরুল ইসলাম সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ,শহিদুল ইসলাম সাইদুল,সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু,উপজেলা বিএনপির সদস্য বিশিষ্ট সাংবাদিক আনোয়ারুল ইসলাম রবি,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন,ইঞ্জিনের তৌহিদুর রহমান,উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন,পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান আলী খোকন,সাবেক কাউন্সিলর আশরাফুজ্জামান রনি,জবেদ আলী,মোহাম্মদ আলী জিন্নাহসহ ছাত্রদল,যুবদল,স্বেচ্ছা সেবকদল,কৃষকদল,তাঁতীদল,শ্রমিকদল ও মৎস্যজীবি দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।সংক্ষিপ্ত আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই