1. admin@banglarmuktokontho.com : admin :
মনোহরদী থানা পুলিশ কর্তৃক ২টি বিদেশী পিস্তল,তাজাগুলি উদ্ধারসহ ২জন অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মনোহরদী থানা পুলিশ কর্তৃক ২টি বিদেশী পিস্তল,তাজাগুলি উদ্ধারসহ ২জন অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদী:-
  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৩০ Time View

মনোহরদী থানা পুলিশ কর্তৃক ২টি বিদেশী পিস্তল, তাজাগুলি উদ্ধারসহ ২জন অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদী:-নরসিংদীর মনোহরদীতে থানা পুলিশ কর্তৃক ২ টি বিদেশী পিস্তল, তাজা গুলি উদ্ধারসহ ২ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৬ মার্চ )প্রেস ব্রিফিংয়ে এ বিষয়টি নিশ্চিত করেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান। এর আগে শনিবার রাত ৮ টার দিকে মনোহরদী থানার একদুয়ারিয়া ইউনিয়নের চঙ্গভান্ডা সাকিনস্থ মুরগী বাজারের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো-নরসিংদীর শিবপুর থানার আশ্রাবপুর এলাকার মন্তাজ উদ্দিন প্রধান এর ছেলে মো: মামুন প্রধান (৩৬) ও আশ্রাফপুর (চাকবাড়ী) এলাকার মৃত দেলোয়ার হোসেন খান এর ছেলে আজিম খান (২৫)। পুলিশ সুপার জানান,শনিবার রাতে অবৈধ অস্ত্র ও গুলি বিক্রির উদ্দেশ্যে দুই যুবক মনোহরদীর চঙ্গভান্ডাস্থ মুরগী বাজারের পূর্ব পাশে অপেক্ষা করছে এমন গোপন তথ্য পায় মনোহরদী থানা পুলিশ। পরে মনোহরদী থানার এসআই(নিঃ)/মোহাম্মদ শাহিনুর ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে মো:মামুন প্রধান ও আজিম খান নামের দুইজনকে একটি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেলসহ আসামীদের আটক করে। এসময় তাদেরকে তল্লাশী করে তাদের হেফাজতে রাখা ম্যাগজিনসহ একটি সিলভার রংয়ের কাঠের বাটযুক্ত বিদেশী পিস্তল ও একটি কালো রং করা কাঠের বাটযুক্ত ম্যাগজিন সহ বিদেশী পিস্তল এবং ২ রাউন্ড গুলি জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মনোহরদী থানায় নিয়মিত মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই