1. admin@banglarmuktokontho.com : admin :
কালিয়ায় পুলিশের থেকে ছিনিয়ে নেওয়া আসামীসহ গ্রেফতার ৩ - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

কালিয়ায় পুলিশের থেকে ছিনিয়ে নেওয়া আসামীসহ গ্রেফতার ৩

মোঃ রাসেল শেখ,নড়াইল জেলা প্রতিনিধি:-
  • Update Time : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৪ Time View

কালিয়ায় পুলিশের থেকে ছিনিয়ে নেওয়া আসামীসহ গ্রেফতার ৩

মোঃ রাসেল শেখ,নড়াইল জেলা প্রতিনিধি:- কালিয়া: পুলিশের কাছ থেকে হাতকরা অবস্থায় ছিনিয়ে নেওয়া আসামিকে ১২ ঘন্টার মধ্যেই আটক করেছে কালিয়া থানা পুলিশ। রবিবার ভোর রাতে তাকে অভিযান চালিয়ে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রাম থেকে আটক করে কালিয়া থানা পুলিশ। এ সময় আরো দুই জনকে আটক করা হয়।তারা হলেন চাঁদপুর গ্রামের আলিম শেখের ছেলে নিশান শেখ, মৃত হাজী ওসমান মোল্লার ছেলে জাহিদ মোল্লা। আটক আসামি উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের আলিম শেখের ছেলে সাব্বির শেখ।কালিয়া থানা সূত্রে জানা যায়, চলতি বছরের ২৬ সেপ্টেম্বর কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের নাসিম শেখ কে হত্যার দায়ে আটজনকে অভিযুক্ত করে তার মা তানিয়া সুলতানা জোনাকী আদালতে পিটিশন দাখিল করেন। চলতি মাসের ২ ডিসেম্বর আদালতের নির্দেশে কালিয়া থানা হত্যা মামলা রজু করেন। ঐ মামলায় এজাহারভুক্ত আসামি সাব্বির কে শনিবার সন্ধ্যার দিকে কালিয়া থানা পুলিশের একটি দল চাঁদপুর এলাকা থেকে আটক করে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাচ্ছিল। এ সময় পুলিশের গতিরোধ করে আসামির স্বজনরা তাকে ছিনিয়ে নিয়ে যায়। এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশিদুল ইসলাম বলেন, ছিনতাই হওয়া আসামি সাব্বির শেখসহ আরো দুই জনকে আজ ভোরে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই