1. admin@banglarmuktokontho.com : admin :
আহমদিয়া মঞ্জিলে গাউছে মাইজভাণ্ডারীর ওরশ শরীফের প্রস্তুতি সভা সম্পন্ন - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার অলিপুর সড়কে প্রাণঘাতী ধাক্কা, হাসপাতালে নেওয়ার আগেই শেষ শিশু আদিবা হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ সরকারের ক্যাশলেস ভিশন-২০৩১ বাস্তবায়নে ২দিন ব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন অনুষ্ঠিত বালিয়াড়িতে অবৈধ প্লট বাণিজ্যের অভিযোগ অবৈধভাবে মাটি কাটার দায়ে এইচবিএম ইটভাটাকে জরিমানা! অবৈধভাবে কনটেইনার টার্মিনাল নির্মাণের দায়ে একেএইচ লজিস্টিকসকে জরিমানা জাতীয় প্রেসক্লাবের সামনে আইজিএ প্রকল্পের জনবলের মানববন্ধন রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগতদের বরণ অনুষ্ঠিত

আহমদিয়া মঞ্জিলে গাউছে মাইজভাণ্ডারীর ওরশ শরীফের প্রস্তুতি সভা সম্পন্ন

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১০৬ Time View

আহমদিয়া মঞ্জিলে গাউছে মাইজভাণ্ডারীর ওরশ শরীফের প্রস্তুতি সভা সম্পন্ন

স ম জিয়াউর রহমান,চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টার:
উপমহাদেশে মাইজভাণ্ডারী ত্বরিকার প্রতিষ্ঠাতা ইমামুল আউলিয়া গাউসুলআজম মাইজভাণ্ডারী মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ্ প্রকাশ হজরত সাহেব কেবলা কাবার ১১৯তম প্রধান ওরশ শরীফ আগামী ১০ই মাঘ ২৪শে জানুয়ারি ২৫ সফল করার লক্ষ্যে ওরশ শরীফ সুপারভিশন কমিটির প্রস্তুতি ও সমন্বয় সভা আজ ৬ ডিসেম্বর জুমাবার বা’দ এশা মাইজভাণ্ডার দরবার শরীফ গাউছিয়া আহমদিয়া মঞ্জিলে অছিয়ে গাউসুলআজম মাইজভাণ্ডারী কতৃক মনোনীত দরবারে গাউসুলআজম মাইজভাণ্ডারীর মহামান্য জিম্মাদার,মুন্তাজেম ও সাজ্জাদানশীন আওলাদ আলহাজ্ব শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী (ম.)’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ।
সভায় উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ আহমেদ মাহিন হোসাইন মাইজভাণ্ডারী,শাহজাদা সৈয়দ আহমেদ নাভিদ হাসান মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ আহমেদ আবরার হাসনাইন মাইজভাণ্ডারীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ।
কুরআন তিলাওয়াত, নাতে রাসুল (দ.), শানে গাউসুলআজম মাইজভাণ্ডারী,পরিবেশনার মাধ্যমে সভা শুরু হয়, মহাসচিব মাসুদ মাহমুদ প্রতিবেদন ও স্বাগত বক্তব্য পেশ করেন। সহকারী সচিব মাওলানা সৈয়দ তানজীদ হোসাইনের সঞ্চালনায় এতে আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ,মহানগর, উপজেলা, দায়রা ও আঞ্চলিক শাখা কমিটির খেদমতগারগণ উপস্থিত ছিলেন। সভা শেষে মিলাদ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয় ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই