1. admin@banglarmuktokontho.com : admin :
রাজবাড়ী সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রাজবাড়ী সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

রিপোর্ট:-দৈনিক বাংলার মুক্ত কন্ঠ-?
  • Update Time : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৩২ Time View

রাজবাড়ী সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

রিপোর্ট:-দৈনিক বাংলার মুক্ত কন্ঠ-? বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাহমুদুর রহমান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলায় রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.ওহিদুজ্জামান শেখকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. ওহিদুজ্জামান শেখ রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাঘিয়া গ্রামের মৃত জনাব আলী শেখের ছেলে। তিনি মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জানা গেছে,গত ১৮ জুলাই বিকেল ৩টার দিকে কোটা সংস্কার আন্দোলনের জন্য বৈষম্য বিরোধী ছাত্র,অভিভাবক ও শিক্ষকরা রাজবাড়ী শহরের বড়পুল মোড়ে অবস্থান নেন। এ সময় বিকেল ৩টা ৪০ মিনিটে পূর্বপরিকল্পনা অনুযায়ী আওয়ামী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিয়ে অতর্কিত আন্দোলন কারীদের ওপর হামলা চালায়। এ সময় সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী ও কাজী ইরাদত আলীর নির্দেশে সন্ত্রাসীরা আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্য বোমা নিক্ষেপ করে ও আগ্নেয়াস্ত্র দিয়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আন্দোলনকারীদের বেধড়ক মারপিট করে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। এর আগে বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজবাড়ী সদর থানার মূলঘর ইউনিয়নের বাঘিয়া নিজের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গত ৩০ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় ১৭০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার ১৩৩ নম্বর আসামি ওহিদুজ্জামান শেখ। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাহমুদুর রহমান বলেন,সদর থানার টিম ও ডিবির টিম যৌথ অভিযান পরিচালনা করে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে মো. ওহিদুজ্জামান শেখকে গ্রেপ্তার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই