1. admin@banglarmuktokontho.com : admin :
নোয়াখালীতে মুক্ত দিবস উদযাপনে প্রস্তুতি সভার আয়োজন - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

নোয়াখালীতে মুক্ত দিবস উদযাপনে প্রস্তুতি সভার আয়োজন

মোহাম্মদ আবু নাছের,ব্যুরো চীফ নোয়াখালী :
  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৬ Time View

নোয়াখালীতে মুক্ত দিবস উদযাপনে প্রস্তুতি সভার আয়োজন

মোহাম্মদ আবু নাছের,ব্যুরো চীফ নোয়াখালী:-?নোয়াখালীতে ৭ ডিসেম্বর নোয়াখালী মুক্ত দিবস উদযাপন করতে নোয়াখালী জেলা সন্তান কমান্ড কাউন্সিল সদর উপজেলা শাখার ব্যানারে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) নোয়াখালী জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল কার্যালয়ে নোয়াখালী জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন,বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন,মোঃ ইয়াসিন,মোঃ দিদারুল ইসলাম,কাজী ফাহাদ,আবদুর রহিম রাব্বি। আলোচনায় নোয়াখালী মুক্ত স্কয়ারে ৭ ডিসেম্বর নোয়াখালী মুক্ত দিবস উপলক্ষে বিজয় রেলি শেষে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা আয়োজনের বিষয় চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অংশ গ্রহণ করেন,চাটখিল উপজেলা শাখার মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মোঃ মোজাম্মেল হোসেন দুলন। আলোচনায় বক্তারা বলেন,৭ ডিসেম্বর একাত্তরের এদিন ভোরে বৃহত্তর নোয়াখালীর মুজিব বাহিনীর প্রধান মাহমুদুর রহমান বেলায়েত এবং সি-জোনের কমান্ডার মোশারেফ হোসেনের নেতৃত্বে জেলা শহর মাইজদী আক্রমণ করে মুক্তিযোদ্ধারা। একযোগে তারা তিনটি রাজাকার ক্যাম্প দখল করে। আত্মসমর্পণ করে পাকিস্তানীদের এদেশীয় দালাল রাজাকাররা। মুক্তিযোদ্ধাদের সাথে সম্মুখ যুদ্ধে তীব্র প্রতিরোধের মুখে অবস্থা বেগতিক দেখে নোয়াখালী পিটিআই’র ট্রেনিং সেন্টার থেকে তড়িঘড়ি করে পালিয়ে যায় পাকিস্তানী সেনারা,শত্রুমুক্ত হয় নোয়াখালী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই