1. admin@banglarmuktokontho.com : admin :
দুর্গাপুরের অগ্নিকাণ্ড,আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

দুর্গাপুরের অগ্নিকাণ্ড,আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট

রিপোর্ট:- সাগর হাসান,জেলা প্রতিনিধি রাজশাহীঃ
  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১২৪ Time View

দুর্গাপুরের অগ্নিকাণ্ড,আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট

রিপোর্ট:- সাগর হাসান,জেলা প্রতিনিধি রাজশাহীঃ
রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৩নং পানানগর ইউনিয়নের মহিপাড়া গ্রামে মোঃ আসেক আলীর বসত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ৩ টি রান্না ঘর ১টি গরুর গোয়াল ঘর পুড়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায় , আজ সকাল সাড়ে ১০ টার দিকে আগুন লাগে। প্রাথমিক অবস্থায় স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে,কিন্তু আগুনের গতিবেগ বেশি থাকায় তা নিয়ন্ত্রণে আনতে পারে না। পরে দূর্গাপুর উপজেলা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ১ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণ করে। দূর্গাপুর উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মোঃ শাহিনুল ইসলাম জানান,মোবাইল ফোনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিক তদন্ত শেষে জানান রান্নাঘর থেকে আগুন লাগার ঘটনা ঘটে। এই ঘটনায় জানমালের কোন ক্ষয়ক্ষতি হয় নি। তিনি বলেন,বর্তমানে ধান কাটার মৌসুম স্থানীয় মানুষ ধান কেটে রাস্তার পাশে এমন ভাবে রাখছেন যাতে গাড়ি পার হতে পারছে না। ফলে আমাদের ঘটনাস্থলে আসতে একটু দেরি হয়। স্থানীয় ফায়ার সার্ভিস অফিসের নাম্বার রাখবেন আগুন লাগার ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে যোগাযোগ করবেন। রাস্তার পাশে বালু ধানের খড় বা অন্য কিছু রাখবেন না এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস কর্মীদের প্রশংসা করেন ও ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই