1. admin@banglarmuktokontho.com : admin :
ঝিনাইদহ মহেশপুরে রাস্তায় গাছ ফেলে ডাকাতি। - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

ঝিনাইদহ মহেশপুরে রাস্তায় গাছ ফেলে ডাকাতি।

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার:-
  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১২৯ Time View

ঝিনাইদহ মহেশপুরে রাস্তায় গাছ ফেলে ডাকাতি।

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার:-ঝিনাইদহের মহেশপুর উপজেলায় রাস্তায় গাছ ফেলে দুর্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে। রোববার (১লা ডিসেম্বর) ভোরে খালিশপুর-জীবননগর মহাসড়কের তুষার সিরামিকের পাশে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদলের ছুরিকাঘাতে কাভার্ড ভ্যানের চালক আকাশ ও হেলপার জুয়েল গুরুতর আহত হন। স্থানীয়রা জানায়, রোববার ভোর ৪টার দিকে খালিশপুর-জীবননগর মহাসড়কের ওই স্থানে ডাকাতদল ডাকাতি করার জন্য রাস্তায় গাছ কেটে ফেলে রাখে। এ সময় নতুন মোটরসাইকেল বহনকারী একটি কাভার্ডভ্যান ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় উল্টে যায়। পরে ডাকাতদলের সদস্যরা গাড়িতে থাকা নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফয়েজ উদ্দিন মৃধা জানান, খালিশপুর-জীবননগর মহাসড়কের তুষার সিরামিকের পাশে ডাকাতির ঘটনা শোনার সাথে সাথে সেখানে পুলিশ উপস্থিত হয় এবং আহতদেরকে উদ্ধার করে প্রথমে মহেশপুর ও পরে যশোর হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে মহেশপুর থানায় একটি ডাকাতি মামলা হয়েছে। ডাকাতদের ধরতে বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই