1. admin@banglarmuktokontho.com : admin :
মুন্নী সাহাকে ছেড়ে দেওয়া হয়েছে:পুলিশ - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নাটোর-নওগাঁ আসনের সংরক্ষিত নারী এমপির মনোনয়ন পেলেন আন্না মিনজ। অভিনন্দন!! কোটচাঁদপুরে চাকরির প্রলোভনে হাযতী আসামীর স্ত্রীর ঘরে যুবক 🚨ছেলেটিকে সাভারে পাওয়া গেছে 🚨 ” নিখোঁজ স্ত্রী খাদিজা আক্তার কে খুঁজে পেতে নরসিংদী সহ সারাদেশের জনসাধারণের সহযোগিতা কামনা করছে স্বামী “ ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি নেতার উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার

মুন্নী সাহাকে ছেড়ে দেওয়া হয়েছে:পুলিশ

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১১৭ Time View

মুন্নী সাহাকে ছেড়ে দেওয়া হয়েছে:পুলিশ

স ম জিয়াউর রহমান:চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ-
প্যানিক অ্যাটাকে‘অসুস্থ’সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপক মুন্নী সাহাকে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ। আজ ৩০ নভেম্বর শনিবার রাতে রাজধানীর কারওয়ান বাজারে বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়েন দেশের জনপ্রিয় এ নারী সাংবাদিক। পরে পুলিশ তাকে উদ্ধার করে ডিবি কার্যালয়ে নিয়ে যান। ডিবি কার্যালয় সূত্রে জানা যায়,বিক্ষুব্ধ জনতার তোপের মুখে প্যানিক অ্যাটাকে অসুস্থ হয়ে পড়াসহ সার্বিক দিক বিবেচনায় ৪৯৭ ধারায় পরিবারের জিম্মায় মুন্নী সাহাকে ছেড়ে দিয়েছে পুলিশ। এজন্য ৪ মামলায় আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন নেওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়েছে।
শনিবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার, গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক।
তিনি বলেন,মুন্নী সাহাকে উদ্ধার করে ডিবি কার্যালয়ে আনা হয়েছিল। তবে তাকে গ্রেপ্তারের কোনো সিদ্ধান্ত হয়নি। একদল লোক পথরোধ করে ঘিরে দাঁড়ানোর পর তাকে উদ্ধার করেছিল পুলিশ। জনতার তোপের মুখে প্যানিক অ্যাটাকে অসুস্থ হয়ে পড়াসহ সার্বিক দিক বিবেচনায় ৪৯৭ ধারায় পরিবারের জিম্মায় মুন্নী সাহাকে ছেড়ে দেওয়া হয়েছে।’ এদিকে সাংবাদিক ও জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক মুন্নী সাহা কে পুলিশ ছেড়ে দেওয়ায় বাংলাদেশ পুলিশ ও সরকারকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সদস্য ও বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক স ম জিয়াউর রহমান। তিনি বলেন, একজন সাহসী ও খ্যাতিমান সাংবাদিককে মিথ্যা মামলায় আটক করলে স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ হতো। দেশের এ সময়ে সাংবাদিক মুন্নী সাহা কে আটক না করে পুলিশ ছেড়ে দিয়ে প্রসংশনীয় কাজ করছেন। তিনি আরও বলেন,আটক অন্যান্য সাংবাদিকদেরও অবিলম্বে মুক্তি দিতে হবে। স্বাধীন গণমাধ্যমে গড়তে সকল আটক সাংবাদিকদের নি:শর্ত মুক্তি চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই