1. admin@banglarmuktokontho.com : admin :
সার্টিফিকেট তুলতে এসে ছাত্রলীগ নেতা আটক - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার অলিপুর সড়কে প্রাণঘাতী ধাক্কা, হাসপাতালে নেওয়ার আগেই শেষ শিশু আদিবা হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ সরকারের ক্যাশলেস ভিশন-২০৩১ বাস্তবায়নে ২দিন ব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন অনুষ্ঠিত বালিয়াড়িতে অবৈধ প্লট বাণিজ্যের অভিযোগ অবৈধভাবে মাটি কাটার দায়ে এইচবিএম ইটভাটাকে জরিমানা! অবৈধভাবে কনটেইনার টার্মিনাল নির্মাণের দায়ে একেএইচ লজিস্টিকসকে জরিমানা জাতীয় প্রেসক্লাবের সামনে আইজিএ প্রকল্পের জনবলের মানববন্ধন

সার্টিফিকেট তুলতে এসে ছাত্রলীগ নেতা আটক

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১১৫ Time View

সার্টিফিকেট তুলতে এসে ছাত্রলীগ নেতা আটক

স ম জিয়াউর রহমান:চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
সার্টিফিকেট তুলতে এসে আটক হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) হল শাখা ছাত্রলীগের সাবেক এক নেতা। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দায়ের করা এক মামলায় তাকে আটক দেখিয়েছে পুলিশ। আজ ৩০ নভেম্বর শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক।
ছাত্রলীগের সাবেক এই নেতার নাম ফিরোজ মাহমুদ। তিনি সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদ জিয়াউর রহমান হল শাখা ছাত্র লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তার বাড়ি বগুড়া জেলায়। জানা যায় ,গতকাল ২৯ নভেম্বর শুক্রবার মধ্যরাতে শহিদ জিয়াউর রহমান হলের সামনে থেকে সাবেক এই নেতাকে ধরে মারধর করে শিক্ষার্থীরা। আহত অবস্থায় চিকিৎসার জন্য মতিহার থানা পুলিশ তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে মতিহার থানায় নিয়ে আসা হয়।
জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন,সার্টিফিকেট তুলতে আসলে গতকাল শুক্রবার রাতে জিয়া হলের সামনে ছাত্রলীগের এক নেতাকে ধরে মারধর করেন শিক্ষার্থীরা। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে থানায় আনা হয়েছে। ছাত্রদলের দায়ের করা এক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই