1. admin@banglarmuktokontho.com : admin :
নিহত আইনজীবী সাইফুলের পরিবারকে কোটি টাকা সহায়তার ঘোষণা - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বেগমগঞ্জে গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষকদের প্রেস বিবৃতি দলের দুঃসময়ে শেখ হাসিনার আস্থায় আয়মান হোসেন অপু: ত্যাগী নেতৃত্বে জেগে উঠছে বঙ্গবন্ধু গেরিলা সংগঠন

নিহত আইনজীবী সাইফুলের পরিবারকে কোটি টাকা সহায়তার ঘোষণা

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১২০ Time View

নিহত আইনজীবী সাইফুলের পরিবারকে কোটি টাকা সহায়তার ঘোষণা

স ম জিয়াউর রহমান,চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টার:
ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের বিক্ষোভে হামলায় নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলামের আলিফের পরিবারকে এক কোটি টাকা অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে মানবিক সংগঠন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন। ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন গতকাল ২৮ নভেম্বর এ উদ্যোগের কথা জানান। তিনি বলেন,শত কোটি টাকা দিয়েও আমরা শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তার নিষ্পাপ সন্তানের কাছে ফিরিয়ে দিতে পারব না। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি,বাংলার জমিনে মাজলুমের প্রতিকী ইতিহাস হয়ে ওঠা এই পরিবারের পাশে অন্তত এক কোটি টাকার উপহার নিয়ে দাঁড়াতে চাই। যা শহীদ সাইফুল ইসলামের আলিফের ছোট্ট মেয়েটির পড়াশোনার দায়িত্ব, ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর চিকিৎসা ও আগত সন্তানের ভবিষ্যৎ,স্বামীহারা মায়ের জন্য একটি স্থায়ী আয়ের ব্যবস্থা নিশ্চিত করতে এ উপহার দারুণ ভূমিকা রাখবে।
জানা যায়,আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের নিজস্ব তহবিল থেকে প্রাথমিকভাবে ১ লাখ টাকা উপহার দিয়ে এই মহৎ উদ্যোগের যাত্রা শুরু হয়েছে। দেশবাসীর কাছে এই মানবিক দায়িত্ব পালনে আন্তরিক ভালোবাসায় নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উপহার নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান অ্যাশ ফাউন্ডেশনে চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন। এটি শুধু একটি পরিবারের পাশে দাঁড়ানো নয়,বরং ভালোবাসা এবং ঐক্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন তিনি। শহীদ পরিবারের জন্য ফাউন্ডেশনের ১ কোটি টাকার উদ্যোগ’ বাস্তবায়নে ফাউন্ডেশনের সদ্য উদ্ভাবিত এবং শতভাগ নিরাপদ প্ল্যাটফর্ম helpnhelper.com এর সংযুক্ত লিংকে ক্লিক করে দেশ-বিদেশ থেকে সহজেই অংশগ্রহণ করা যাবে। এর মাধ্যমে আপনি আপনার পক্ষ থেকে যেকোনো পরিমাণ উপহার সহজেই প্রদান করতে পারবেন। আপনার দেওয়া উপহারসহ তহবিলে কত টাকা জমা হয়েছে,তার লাইভ আপডেটও সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। আগামী ১৬ ডিসেম্বর,মহান বিজয় দিবসে, উত্তোলিত পুরো উপহার সরকারি এবং বেসরকারি দায়িত্বশীলদের উপস্থিতিতে শহীদ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। helpnhelper.com এ উপহার দেওয়ার ক্ষেত্রে যেকোনো সহযোগিতা প্রয়োজন হলে 01841-040543 নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। গত ২৬ নভেম্বর বিকেলে আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম কনভেনশন হলের গলিতে একদল ইসকন অনুসারীর হাতে খুন হন অ্যাডভোকেট সাইফুল ইসলাম। গত বুধবার চট্টগ্রাম শহরে দুই দফা এবং লোহাগাড়া উপজেলায় দুই দফা জানাজা শেষে উপজেলার চুনতি ইউনিয়নের ফারেঙ্গা গ্রামে পারিবারিক কবরস্থানে আইন জীবী সাইফুলকে দাফন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই