1. admin@banglarmuktokontho.com : admin :
যশোর অভয়নগরে আলোচিত এল বি টাওয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার বন্ধের ঘোষনা। - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বেগমগঞ্জে গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষকদের প্রেস বিবৃতি দলের দুঃসময়ে শেখ হাসিনার আস্থায় আয়মান হোসেন অপু: ত্যাগী নেতৃত্বে জেগে উঠছে বঙ্গবন্ধু গেরিলা সংগঠন

যশোর অভয়নগরে আলোচিত এল বি টাওয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার বন্ধের ঘোষনা।

যশোর প্রতিনিধি মাহাদী হাসান মেহেদীঃ-
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৪০ Time View

যশোর অভয়নগরে আলোচিত এল বি টাওয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার বন্ধের ঘোষনা।

যশোর প্রতিনিধি মাহাদী হাসান মেহেদীঃ- যশোরের অভয়নগর উপজেলার আলোচিত লাইসেন্স বিহীন এল,বি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো: মিজানুর রহমান। সোমবার দুপুরে আকস্মিক এ অভিযান পরিচালনা করেন তিনি। তার ২দিন পরে আজ বুধবার এক চিঠির মাধ্যমে হাসপাতার বন্ধের নির্দেশ দেন কতৃর্পক্ষকে। নওয়াপাড়া বাজারে এল বি টাওয়ারের চার তলায় অবস্থিত এই বেসরকারি হাসপাতালটি । সরকারী বেসরকারি হাসপাতালের পরিচালোনার ক্ষেত্রে নিয়মনীতি থাকলেও তার কোনটির তোয়াক্কা করেন না হাসপাতাল কতৃর্পক্ষ। এছাড়াও রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার, ভুল রিপোর্ট প্রদান সহ নানান অভিযোগ রয়েছে এই হাসপাতালের বিরুদ্ধে। ২০১৭—২০১৮ পর থেকে দীর্ঘ সাত বছর লাইসেন্স নবায়ন সহ ক্লিনিক চালানোর সকল প্রকার বৈধতা কোনটি পরিপূর্ণ না করেই অবৈধ ভাবে চালানোর পরে অবশেষে আজ বুধবার এক চিঠির মাধ্যমে বন্ধের নির্দেশ দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো: মিজানুর রহমান। এছাড়াও আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে সকল প্রকারের কাগজপত্র ঠিক না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবিষয় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মো: মিজানুর রহমান,বলেন এল,বি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার প্রয়োজনীয় কাগজপত্রের মেয়াদ না থাকায় তাদের হাসপাতালে সকল কর্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে সকল প্রকারের কাগজপত্র ঠিক না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে যানানো হয়েছে। মানুষের কাছে থেকে সেবার নামে প্রতারণা মাধ্যমে অর্থ লুটে নেওয়ার আর কোন সুযোগ নেই। আমি এখানে থাকা কালীন কোন অবৈধ ক্লিনিক,ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের খোলা থাকবে না। জীবন নিয়ে কোন খেলা চলবে না অভয়নগরে। নিয়ম অনুযায়ী চলতে হবে সকলকে।
এ অভিযানের আর উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারী ইন্সপেক্টর মো: আব্দুল ওহাব,অভয়নগর থানার সাব ইন্সপেক্টর(এসআই) অনিষ মন্ডল সহ সঙ্গীয় ফোর্স ও স্থানীয় সংবাদকর্মীগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই