1. admin@banglarmuktokontho.com : admin :
ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি সুজনকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ । - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার অলিপুর সড়কে প্রাণঘাতী ধাক্কা, হাসপাতালে নেওয়ার আগেই শেষ শিশু আদিবা হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ সরকারের ক্যাশলেস ভিশন-২০৩১ বাস্তবায়নে ২দিন ব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন অনুষ্ঠিত বালিয়াড়িতে অবৈধ প্লট বাণিজ্যের অভিযোগ অবৈধভাবে মাটি কাটার দায়ে এইচবিএম ইটভাটাকে জরিমানা! অবৈধভাবে কনটেইনার টার্মিনাল নির্মাণের দায়ে একেএইচ লজিস্টিকসকে জরিমানা জাতীয় প্রেসক্লাবের সামনে আইজিএ প্রকল্পের জনবলের মানববন্ধন

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি সুজনকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ ।

মোঃ মজিবর রহমান শেখ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ-
  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৯৭ Time View

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি সুজনকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ ।

মোঃ মজিবর রহমান শেখ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ-
মারপিট ও চাঁদাবাজি মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ মাজহারুল ইসলাম সুজননের রিমান্ড নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। ২৭ নভেম্বর বুধবার ঠাকুরগাঁও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো.মাহবুবুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের কোর্ট ইন্সপেক্টর আব্দুল ওয়াহেদ বলেন,বালিয়াডাঙ্গী থানার মারপিট ও চাঁদাবাজির মামলায় ৩ দিনের রিমান্ড আবেদনসহ সাবেক এমপি সুজনকে আদালতে হাজির করা হয়। এরপর আসামী পরে আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করলে রাষ্ট্রপ তার বিরোধিতা করেন। উভয় পরে শুনানি শেষে বিচারক রিমান্ড নামঞ্জুর করে একদিনের জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
সাবেক এমপি সুজনের আইনজীবী ফজলে রাব্বি বলেন, এ মামলায় সব আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ চয়েছে,তাই নতুন করে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই বলে আদালত রিমান্ড বাতিল করে একদিনের জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা দিবাকর রায় অধিকারী বলেন,হত্যা চেষ্টা,মারপিট ও চাঁদাবাজির অভিযোগ এনে সাবেক এমপি সুজনসহ ২৯ জন এজাহার নামীয় ও ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামী করে মামলাটি দায়ের করেন আশরাফুল ইসলাম চৌধুরী নামে এক ব্যক্তি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই