1. admin@banglarmuktokontho.com : admin :
নড়াইলে চাচাতো ভাইকে হত্যার দায়ে দুই ভাইয়ের যাবজ্জীবন - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার অলিপুর সড়কে প্রাণঘাতী ধাক্কা, হাসপাতালে নেওয়ার আগেই শেষ শিশু আদিবা হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ সরকারের ক্যাশলেস ভিশন-২০৩১ বাস্তবায়নে ২দিন ব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন অনুষ্ঠিত বালিয়াড়িতে অবৈধ প্লট বাণিজ্যের অভিযোগ অবৈধভাবে মাটি কাটার দায়ে এইচবিএম ইটভাটাকে জরিমানা! অবৈধভাবে কনটেইনার টার্মিনাল নির্মাণের দায়ে একেএইচ লজিস্টিকসকে জরিমানা জাতীয় প্রেসক্লাবের সামনে আইজিএ প্রকল্পের জনবলের মানববন্ধন

নড়াইলে চাচাতো ভাইকে হত্যার দায়ে দুই ভাইয়ের যাবজ্জীবন

মো.রাসেল শেখ,জেলা প্রতিনিধি নড়াইল:
  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১০২ Time View

নড়াইলে চাচাতো ভাইকে হত্যার দায়ে দুই ভাইয়ের যাবজ্জীবন

মো.রাসেল শেখ,জেলা প্রতিনিধি নড়াইল: নড়াইল: নড়াইলে সাহেব আলী ফকির হত্যা মামলায় আপন দুই ভাই খলিল ফকির ও মারুফ ফকিরকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা,অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে নড়াইলের অতিরিক্ত দায়রা জজ-২য় আদালতের বিচারক মো.শাজাহান আলী জনাকীর্ণ আদালতে এ রায় দেন। এসময় আসামি খলিল ফকির আদালতে হাজির থাকলেও মারুফ ফকির পলাতক রয়েছেন। সাজাপ্রাপ্ত আসামি খলিল ফকির ও মারুফ ফকির জেলার কালিয়া থানার হামিদপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত শাহাদত ফকির ওরফে শাহা ফকিরের ছেলে । জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) তারিকুজ্জামান লিটু এ তথ্য নিশ্চিত করেছেন মামলার বিবরণে জানা যায়,২০০২ সালের ১৯ অক্টোবর সকালে বাদীর ভাগ্নে সাহেব আলী ফকির ও রবিউলকে তার চাচা ও চাচাতো ভাইয়েরা কুপিয়ে হত্যা করেছে। এ সংবাদ পেয়ে বাদী তার ভাগনের বাড়ি কালিয়া থানার রাজাপুর গ্রামে উপস্থিত হন এবং মাথায় ও কোমরে রক্তাক্ত অবস্থায় ভাগ্নে সাহেব আলী ফকিরকে বাড়ির উঠানে ও ভাগ্নে রবিউলকে বাড়ির পূর্ব পাশের আঙিনায় পড়ে থাকতে দেখেন। বাদী তার ভগ্নিপতি ইমরান ফকির এবং তার বোন শাহিদা বেগম ও ভাগনি জনিদের কাছে জানতে পারেন,তার ভগ্নিপতি ইমরান ফকিরের সঙ্গে তার বড় ভাইয়ের বাড়ির জমিজমা নিয়ে বিরোধের একপর্যায়ে খলিল ফকির,মারুফ ফকিরসহ আসামিরা তার দুই ভাগ্নেকে কুপিয়ে জখম করে। পরে সাহেব আলী হাসপাতালে গিয়ে মারা যান। এ ঘটনায় নিহত সাহেব আলী ফকিরের মামা বিশ্বাস আজিজুর রহমান বাদী হয়ে ওই দিনই কালিয়া থানায় ১৩জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন! বিচারিক আদালত ১৩জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামি খলিল ফকির ও মারুফ ফকিরে বিরুদ্ধে আনীত সাহেব আলী ফকির হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন। মামলার অন্য আসামি ইকতার ফকির,আফজাল ফকির,করিম ফকির, জমির ফকির,উজির ফকির,আমানত ফকির,আজম ফকির,কেরামত ফকির,জেবারত ফকির,কবির ফকির ও নবীর ফকিরদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই