1. admin@banglarmuktokontho.com : admin :
রাজশাহীর বাঘা উপজেলায় হত্যা মামলায় গ্রেফতার ১ - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

রাজশাহীর বাঘা উপজেলায় হত্যা মামলায় গ্রেফতার ১

রিপোর্টঃ সাগর হাসান,জেলা প্রতিনিধি রাজশাহীঃ
  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১১৪ Time View

রাজশাহীর বাঘা উপজেলায় হত্যা মামলায় গ্রেফতার ১

রিপোর্টঃ সাগর হাসান,জেলা প্রতিনিধি রাজশাহীঃ
রাজশাহী জেলার বাঘায় আনিসুর রহমান নামের এক ব্যক্তিকে হত্যার অভিযুক্ত প্রধান আসামি মো: রায়হান আলী (৩৫) কে গ্রেফতার করেছে বাঘা থানা পুলিশ। বাঘা থানার অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনায় থানা পুলিশের একটি টিম আসামি কে গ্রেফতার করে।
অভিযুক্ত আসামী মো: রায়হান আলী রাজশাহী জেলার বাঘা থানার মনিগ্রামের মৃত মো: সাদেক আলীর পূত্র। গ্রেফতারের পর তার কাছে থেকে হত্যার ক্লু উদঘাটন করতেও সক্ষম হয়েছেন পুলিশ। তথ্যসূত্রে জানা যায়, বাক প্রতিবন্ধী আনিসুর রহমান (৪৪) গত ২২ নভেম্বর ২০২৪ খ্রি. বিকাল ৪:০০ টায় বাড়ি থেকে বের হয়। রাতে ঘরে না ফিরলে পরদিন সকাল ৮:৩০ টার দিকে পরিবারের সদস্যগণ অনেক খোঁজা খোঁজি করে। এক পর্যায়ে বাঘার মনিগ্রামের বজলু মাস্টারের আম বাগানে আনিসুর এর জবাইকৃত লাশ পাওয়া যায়। এসময় নিহতের ভায়রা ভাই মো: রায়হান আলী হত্যার খবরটি পুলিশকে জানায়। উক্ত সংবাদের ভিত্তিতে বাঘা থানার অফিসার ইনচার্জ মোঃ আবু সিদ্দিক এর দিক নির্দেশনায় দ্রুততম সময়ের মধ্যে খুনের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ক্রাইমসিন পর্যালোচনা করেন। মৃত্যুর রহস্য উৎঘাটনে ঘটনার সাথে সম্পৃক্ত সকল বিষয় বিশ্লেষণ করেন এবং রহস্যের জট কোনো ভাবেই খুঁজে পাওয়া সম্ভব হচ্ছিল না। এই ক্লুলেস খুনের ঘটনার আসামি ধরাছোয়ার বাইরে থাকার চেষ্টা করে। কিন্তু মৃতের স্ত্রী মোসা: পারভিন বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে বাঘা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
জানা যায় যে, উক্ত মামলা এজাহারের প্রেক্ষিতে সন্দেহাতীতভাবে আসামীকে গ্রেফতার করা হয় এবং রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো: খায়রুল আলম, চারঘাট সার্কেল এএসপি প্রণব কুমার ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো: বজলুর রশীদ তথ্য প্রযুক্তির মাধ্যমে মো: রায়হান আলীকে জিজ্ঞাসাবাদ করেন। অভিযুক্তের কথাবার্তায় অসংলগ্নতা দেখা গেলে ঘটনার তথ্য রহস্য উদঘাটনের লক্ষ্যে আসামীকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গ্রেফতার কৃত আসামী রায়হান আলী স্বীকার করে এবং জানাই আনিসুর খুনের ঘটনায় সে নিজেই পরিকল্পনাকারী ও হত্যাকারী। এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ মোঃ আবু সিদ্দিক জানান,আসামী এই খুনের সাথে সক্রিয় ভাবে জড়িত এবং অভিযুক্ত আসামী মো:রায়হান আলীকে গত ২৪ শে নভেম্বর ২০২৪ তারিখে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ওসি আরো জানান,আনিসুর খুনের ঘটনায় রায়হান আলী স্বত: প্রণোদিত হয়ে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নিকট ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজের স্বীকারোক্তিমূলক জবান বন্দি প্রদান করেছে। গত চারমাস পূর্বে রাজশাহীর বাঘার গাক নামের একটি বেসরকারি সংস্থা হতে নিহত আনিসুর ও তার স্ত্রী পারভিন বেগমের নামে অভিযুক্ত রায়হান নব্বই হাজার টাকার ঋণ নিয়ে তা শোধ করতে চরম মানসিক চাপের ও হতাশায় নিমজ্জিত হয়ে পড়ে। অভিযুক্ত মনে করেছিল যৌথভাবে ঋণ গ্রহণকারী দুইজনের মধ্যে একজন মৃত্যুবরণ করলে সেই ঋণ পরিশোধ করতে হয় না। এমন ধারনার বশবর্তী হয়ে ভায়রা ভাই আনিসুর রহমানকে হত্যার পরিকল্পনা করে এবং সে-অনুযায়ী গত ২২ নভেম্বর বজলু মাস্টারের আম বাগানে আনিসুর রহমানকে ঠান্ডা মাথায় খুন করেন এবং নিজ বাড়িতে অবস্থান করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই