1. admin@banglarmuktokontho.com : admin :
কেন্দুয়ায় তুচ্ছ ঘটনায় মামার হাতে ভাগনে খুন - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

কেন্দুয়ায় তুচ্ছ ঘটনায় মামার হাতে ভাগনে খুন

মোঃ আলী আশরাফ ইলিয়াস,নেত্রকোনা জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৪৬ Time View

কেন্দুয়ায় তুচ্ছ ঘটনায় মামার হাতে ভাগনে খুন

মোঃ আলী আশরাফ ইলিয়াস,নেত্রকোনা জেলা প্রতিনিধি
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মামার হাতে ভাগনে খুন হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত হারুন মিয়া (৩০) একই গ্রামের রহিচ উদ্দিনের ছেলে। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, নিহত হারুনের সঙ্গে সহোদর মামা হক মিয়ার দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয়ে বিরোধ চলছিল। দুই পরিবারের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো। শনিবার বিকেলে হারুন মিয়া মামার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় মামাতো ভাইয়ের সঙ্গে তর্কাতর্কি হয়। এ নিয়ে মামা হক মিয়া ও তার লোকজন হারুনের বাড়িতে হামলা চালায়। হামলায় হারুন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারুনকে মৃত ঘোষণা করেন। হারুনের মৃত্যুর পর থেকে তার পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম চলছে। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। তবে পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই