1. admin@banglarmuktokontho.com : admin :
আ.লীকে সহযোগিতার অভিযোগে বিএনপির ৪ নেতাকে অব্যাহতি - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম:
ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি নেতার উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার অলিপুর সড়কে প্রাণঘাতী ধাক্কা, হাসপাতালে নেওয়ার আগেই শেষ শিশু আদিবা হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ সরকারের ক্যাশলেস ভিশন-২০৩১ বাস্তবায়নে ২দিন ব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন অনুষ্ঠিত বালিয়াড়িতে অবৈধ প্লট বাণিজ্যের অভিযোগ অবৈধভাবে মাটি কাটার দায়ে এইচবিএম ইটভাটাকে জরিমানা! অবৈধভাবে কনটেইনার টার্মিনাল নির্মাণের দায়ে একেএইচ লজিস্টিকসকে জরিমানা

আ.লীকে সহযোগিতার অভিযোগে বিএনপির ৪ নেতাকে অব্যাহতি

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১০৪ Time View

আ.লীকে সহযোগিতার অভিযোগে বিএনপির ৪ নেতাকে অব্যাহতি

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টার :
আওয়ামী লীগের নেতাদের সহযোগিতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দেওয়ার অভিযোগে চট্টগ্রামে বিএনপির চারজন নেতাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি। গত বুধবার মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শওকত আলম খাজা স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। অব্যাহতি দেওয়া চারজন হলেন-আকবরশাহ থানা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার সেলিম,সহ-সভাপতি রেহান উদ্দিন, উত্তর পাহাড়তলী ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জমির আহমেদ এবং আকবর শাহ থানা যুবদলের সাবেক সদস্য সচিব ইলিয়াস খান। তাদের বিরুদ্ধে স্হানীয় আওয়ামী লীগ নেতা ও ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিম এবং তার নেতাকর্মীদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার অভিযোগ আনা হয়।
নোটিশে উল্লেখ করা হয়েছে- সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে বিএনপি এবং অঙ্গসংগঠনের সকল পর্যায়ের পদ থেকে তারেক রহমানের নির্দেশক্রমে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। এদিকে স্হানীয় বিএনপি নেতাদের মধ্যে অনেকে নাম প্রকাশ না করা শর্তে বলেন,এই চার নেতা সুকৌশলে দলের শৃঙ্খলা ভঙ্গ করে স্হানীয় আওয়ামী লীগ নেতা ও চসিকের সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিম থেকে ৩০/৩৫ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ ওঠেছে। এসব বিষয়ে কথা বলতে আকবরশাহ থানা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার সেলিম এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি রিসিভ না করায় কোন মন্তব্য নেওয়া সম্ভব হয় নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই