1. admin@banglarmuktokontho.com : admin :
ফেনী পিবিআই'র ফৌজদারী অপরাধ সনাক্তকরণ ও তদন্তের কৌশলের কর্মশালা অনুষ্ঠিত - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

ফেনী পিবিআই’র ফৌজদারী অপরাধ সনাক্তকরণ ও তদন্তের কৌশলের কর্মশালা অনুষ্ঠিত

মোহাম্মদ আবু নাছের,ব্যুরো চীফ নোয়াখালী:
  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৩২ Time View

ফেনী পিবিআই’র ফৌজদারী অপরাধ সনাক্তকরণ ও তদন্তের কৌশলের কর্মশালা অনুষ্ঠিত

মোহাম্মদ আবু নাছের,ব্যুরো চীফ নোয়াখালী: পিবিআই, ফেনী জেলা কর্তৃক‘‘ফৌজদারী মামলায় ভূমি সংক্রান্ত অপরাধসমূহ, নথি সনাক্তকরণ ও তদন্ত প্রক্রিয়ার কৌশল’’শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। শনিবার (২৩ নভেম্বর) পিবিআই ফেনী জেলা আয়োজনে ফৌজদারী মামলায় ভূমি সংক্রান্ত অপরাধসমূহ, নথি সনাক্তকরণ ও তদন্ত প্রক্রিয়ার কৌশল” শীর্ষক দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় সভাপতিত্ব এবং সঞ্চালনা করেন,ফেনী জেলা পুলিশ সুপার জয়িতা শিল্পী, পিএসসি। কর্মশালায় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল ফেনী’র বিজ্ঞ যুগ্ম জেলা জজ মোহাম্মদ আলী আক্কাস প্রধান অতিথি এবং মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে বক্তব্যে বলেন,মামলার ঘটনার সূত্রপাত ও বিবরণ পর্যালোচনায় লক্ষ্য করা যায় যে, বিজ্ঞ আদালতে এবং থানায় যে সকল মামলা রুজু হয় তার সিংহভাগই জমিজমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে। দেওয়ানী মামলার পাশাপাশি অসংখ্য ফৌজদারী অপরাধ এমনকি গুরুতর আঘাত ও খুনের ঘটনা সংঘটিত হয় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে। পরবর্তীতে ও উপযুক্ত সাক্ষীর অভাব এবং বিভিন্ন জটিলতায় এই সকল মামলা নিষ্পত্তিতে দীর্ঘসুত্রিতা পরিলক্ষিত হয়। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন—২০২৩,এই সকল ভূমি সংক্রান্ত জটিলতা ও বিরোধকে কেন্দ্র করে দায়েরকৃত মামলাসমূহ দ্রুত নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ও কার্যকরী ভূমিকা রাখবে। তিনি জমিজমা সংক্রান্ত মামলার বিশ্লেষণমূলক আলোচনা ও ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন—২০২৩ এর উপর বিশেষভাবে আলোকপাত করেন। এছাড়া উক্ত কর্মশালায় সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী সদরের সাব-রেজিস্টার মো:বোরহান উদ্দিন সরকার। কর্মশালায় পিবিআই ফেনী জেলার সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই