1. admin@banglarmuktokontho.com : admin :
চট্টগ্রামে বিএনপি নেতার বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ! - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

চট্টগ্রামে বিএনপি নেতার বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ!

স্টাফ রিপোর্টারঃ-দৈনিক বাংলার মুক্তকন্ঠ?-
  • Update Time : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৩৬ Time View

চট্টগ্রামে বিএনপি নেতার বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ!

স্টাফ রিপোর্টারঃ-দৈনিক বাংলার মুক্তকন্ঠ?- চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়ার বিরুদ্ধে এক প্রকৌশলীর জায়গা জোর করে দিন দুপুরে দখলে নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন প্রকৌশলী মশিউর রহমান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রকৌশলী দিলদার হোসেন ও মো. সোহেল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রকৌশলী মশিউর রহমান। তিনি বলেন,পাহাড়তলী থানাধীন সরাইপাড়া গ্রীনভিউ আবাসিক এলাকার ২ নম্বর রোডের ৩৪ নম্বর বাড়িতে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছি। আমার বাসার কাছে উত্তর গ্রীনভিউ আবাসিক এলাকার কাজী বাড়ি রোডে বিএস ১০৪৭ দাগে আমার পাঁচ শতক জমির একটা প্লট রয়েছে; যার বিএস নামজারি খতিয়ান নং-২৫৫৫। জমির সব কাগজপত্র আপডেট থাকার সত্ত্বেও গত ৬ অক্টোবর পাহাড়তলী থানা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়া দেশীয় অস্ত্রশস্ত্র ও দলবল নিয়ে এসে আমার জায়গাটি জোরপূর্বক দখলে নিয়ে যায়। তিনি বলেন,টিনের ঘেরা দেওয়ায় আমি অসহায় হয়ে জমির পাশে দাঁড়িয়েছিলাম এবং জীবনের ভয়ে কোনো প্রতিবাদ করতে পারিনি। আমি থানার ওসির কাছে ফোন করে পুলিশি সাহায্য চাই। তিনি পুলিশ পাঠিয়েছিলেন। পুলিশ আসার আগেই বিএনপি নেতা জায়গাটি দখলে নিয়ে নেয়। অথচ জসিম উদ্দিনের জমি সংক্রান্ত কোনো নামজারি খতিয়ান ডিসিআর ও খাজনা রশিদ নেই। এ ব্যাপারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিএমপি কমিশনার বরাবর আবেদন করা হয়েছে। পাহাড়তলী বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়া বলেন,কেউ আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলে আমি বাধা দিতে পারব। তার (প্রকৌশলী মশিউর) সঙ্গে জায়গা নিয়ে বিরোধ নেই। পথ নিয়ে বিরোধ রয়েছে। তিনি পথটি বন্ধ করে রেখেছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই