1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদীর মনোহরদীতে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি নেতার উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার অলিপুর সড়কে প্রাণঘাতী ধাক্কা, হাসপাতালে নেওয়ার আগেই শেষ শিশু আদিবা হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ সরকারের ক্যাশলেস ভিশন-২০৩১ বাস্তবায়নে ২দিন ব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন অনুষ্ঠিত বালিয়াড়িতে অবৈধ প্লট বাণিজ্যের অভিযোগ অবৈধভাবে মাটি কাটার দায়ে এইচবিএম ইটভাটাকে জরিমানা! অবৈধভাবে কনটেইনার টার্মিনাল নির্মাণের দায়ে একেএইচ লজিস্টিকসকে জরিমানা

নরসিংদীর মনোহরদীতে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ-
  • Update Time : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১০৬ Time View

নরসিংদীর মনোহরদীতে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ-নরসিংদীর মনোহরদীতে খিদিরপুর ফুটবল একাদশ কর্তৃক আয়োজিত ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২২ নভেম্বর)বিকেলে খিদিরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে খিদিরপুর ফুটবল একাদশের আয়োজনে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় কাজী নজরুল ইসলাম ফুটবল একাদশ ট্রাইব্রেকারে ৫-৪ গোলে কবি জসিম উদ্দীন ফুটবল একাদশকে পরাজিত করে শিরোপা অর্জন করে। খিদিরপুর ইউনিয়ন বিএনপি,র সভাপতি আবুল ফজল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব মো.আমিনুর রহমান সরকার দোলন। উক্ত খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.আশিকুর রহমান মানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা যুবদলের সদস্য সচিব,মো.মাসুদুর রহমান সোহাগ, উপজেলা বিএনপি,র সম্মানিত সদস্য ও মনতলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও.বাকিউল ইসলাম,উপজেলা বিএনপি,র সম্মানিত সদস্য,মো.মাহমুদুর রহমান তপন,লেবুতলা ইউনিয়ন বিএনপি,র সাধারণ সম্পাদক মো.দিদারুল ইসলাম ফরহাদ,খিদিরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি,মো.আপন ভূঁইয়া,খিদিরপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো.ফজলুর রহমান ভূঁইয়া,ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো.শফিকুল ইসলাম দোলন,ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক মো.হাবিবুর রহমান,ইউনিয়ন যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো.আহাদুল করিম সরকার,ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো.শাহজাহান,ছাত্রদলের সদস্য মিজান,পরাগ,মনির প্রমূখ। এ সময় খেলা পরিচালনা কমিটির সভাপতি ও খিদিরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো.মোশারফ হোসেন ফরিদ এর সার্বিক ব্যবস্থাপনায় ও খিদিরপুর ইউনিয়ন যুবদলের ২ নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ আলী,র তত্ত্বাবধানে
খিদিরপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই