1. admin@banglarmuktokontho.com : admin :
বালিয়াডাঙ্গীর লাহিড়ী বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি প্রতিষ্ঠান পুড়ে ছাই, - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

বালিয়াডাঙ্গীর লাহিড়ী বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি প্রতিষ্ঠান পুড়ে ছাই,

মোঃ মজিবর রহমান শেখ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
  • Update Time : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১৩০ Time View

বালিয়াডাঙ্গীর লাহিড়ী বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি প্রতিষ্ঠান পুড়ে ছাই,ক্ষয়ক্ষতি প্রায় দেড় কোটি টাকা সম্পদ ।

মোঃ মজিবর রহমান শেখ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ঐতিহ্যবাহী লাহিড়ী বাজারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে ৮ টি প্রতিষ্ঠানের ব্যবসায়ী সর্বশান্ত হয়েছে। ক্ষতি হয়েছে প্রায় দেড় কোটি টাকার সম্পদ। সম্প্রতি ২১ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের লাহিড়ী বাজারের পশ্চিম জামে মসজিদের সামনের দোকানগুলোতে এ ঘটনা ঘটে। বালিয়াডাঙ্গী,রাণীশংকৈল এবং ঠাকুরগাঁও সদর থেকে আসা ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আবেগ । এ খবর লেখা পর্যন্ত ঘটনাস্থলে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন,বালিয়াডাঙ্গী থানা পুলিশ ও ফায়ার সাভিসের কর্মীরা কাজ করছেন।
লাহিড়ী বাজারের তেল ব্যবসায়ী সুমন এন্টারপ্রাইজের কর্মচারী আবু সাঈদ জানান,সকালে প্রেট্টোল বিক্রির সময় হটাৎ করেই আমার হাতে আগুন লেগে যায়। এরপরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কিভাবে আগুন হাতে এলো পরিস্কার করে বলতে পারছেন না তিনি।
প্রত্যক্ষদর্শী তরিকুল ইসলাম নামে এক ব্যবসায়ী জানান, তেলের দোকানের সামনে ফেলে দেওয়া সিগারেটের আগুন মুহুর্তে গিয়ে ধরে তেলের দোকানে। এরপরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরন হয়। আগুনের উত্তাপের কারণে কাছে যেতে পারেনি কেউ। ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোজাম্মেল হক জানান,খবর পেয়ে সাড়ে ১০ টায় ৫টা ইউনিট দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসে। ৮টি দোকান পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে দুটি দোকান ডিজেল-পেট্টোল-অকটেন ও গ্যাসের। আগুনের সঠিক সুত্রপাত খুজতে আমরা অনুসন্ধান করছি। ঘটনাস্থল পরিদর্শন শেষে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ জানান,নিয়মনীতি না অনুসরণ করে যত্রতত্র উন্মুক্ত স্থানে পেট্টোল-গ্যাস বিক্রির কারণে এসব ঘটনা ঘটছে। প্রশাসন এসব উন্মুক্ত স্থানে দোকানগুলোকে আগে থেকেই সতর্ক করে আসছে। এবার কঠোর অবস্থানে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই