1. admin@banglarmuktokontho.com : admin :
কেন্দুয়ায় আ,লীগ নেতা আসাদুল হক ভূঁইয়াকে প্রধান আসামী করে ৬০ জনের বিরুদ্ধে মামলা - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

কেন্দুয়ায় আ,লীগ নেতা আসাদুল হক ভূঁইয়াকে প্রধান আসামী করে ৬০ জনের বিরুদ্ধে মামলা

মহিউদ্দিন সরকারঃ কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোনা।
  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১১২ Time View

কেন্দুয়ায় আ,লীগ নেতা আসাদুল হক ভূঁইয়াকে প্রধান আসামী করে ৬০ জনের বিরুদ্ধে মামলা

মহিউদ্দিন সরকারঃ কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোনা।
নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদুল হক ভূঞাকে প্রধান আসামি করে ৬০ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে মোঃ জামাল উদ্দিন বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলা নং ১৬।
মামলার এজাহারে বলা হয়েছে,২০১৬ সালের ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে এক শোক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কেন্দুয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এবং কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে পৌঁছালে আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। প্রাণ বাঁচাতে বিএনপির নেতা-কর্মীরা কার্যালয়ে আশ্রয় নিলে আওয়ামী লীগের কর্মীরা গেইট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ৮টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ায়। অতর্কিতে এই হামলায় ব্যাপক ভাঙচুর হয় এবং প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়। এজাহারে আরও উল্লেখ করা হয়েছে যে, সেসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব ড.রফিকুল ইসলাম হিলালীকে এক সন্ত্রাসী জামার কলার ধরে মাথায় পিস্তল ঠেকিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং তাকে হত্যার হুমকি দেয়। ওই ঘটনার পর তৎকালীন পরিস্থিতির কারণে আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি,তবে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় মামলা করা হয়েছে। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান,মামলাটি বিস্ফোরক আইনে করা হয়েছে এবং তদন্তের দায়িত্ব এসআই মাহমুদুল হাসানকে দেওয়া হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই