1. admin@banglarmuktokontho.com : admin :
মনোহরদীতে উপজেলা নির্বাহী অফিসারকে বিএনপি ও সহযোগী সংগঠনের বিদায়ী সংবর্ধনা প্রদান - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

মনোহরদীতে উপজেলা নির্বাহী অফিসারকে বিএনপি ও সহযোগী সংগঠনের বিদায়ী সংবর্ধনা প্রদান

মো.এমরুল ইসলাম ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১২৪ Time View

মনোহরদীতে উপজেলা নির্বাহী অফিসারকে বিএনপি ও সহযোগী সংগঠনের বিদায়ী সংবর্ধনা প্রদান

মো.এমরুল ইসলাম ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ নরসিংদীর মনোহরদীতে উপজেলা নির্বাহী অফিসারের বিদায় উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারকে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার(২০ নভেম্বর)সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল এর নির্দেশক্রমে উপজেলা নির্বাহী অফিসারকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেন,উপজেলা বিএনপির সদস্য সচিব,আমিনূর রহমান সরকার দোলন এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ এর নেতৃত্বে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের একটি প্রতিনিধি দল। উপজেলা নির্বাহী অফিসার বিদায়ী বক্তব্যে উপজেলায় দায়িত্বরত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন,আপনাদের অকৃত্রিম ভালোবাসা ও সহযোগিতা সব-সময় আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে,প্রায় ১ বছর আপনাদের সাথে অতিবাহিত করে বদলিজনিত কারণে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এ দায়িত্ব পালন করতে যাচ্ছি। নতুন কর্মস্থলে আমি যেন নিষ্ঠার সাথে কাজ করতে পারি,সেজন্যে সকলের নিকট দোয়া কামনা করছি। এ সময় উপজেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বকালীন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা ও নতুন কর্মস্থলে নিষ্ঠার সাথে দায়িত্বপালনে উত্তরোত্তর সফলতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই