1. admin@banglarmuktokontho.com : admin :
খাদ্যের সরবারাহে কোন কৃত্রিম সংকট তৈরি করতে দেওয়া হবেনা:বাণিজ্য উপদেষ্টা - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

খাদ্যের সরবারাহে কোন কৃত্রিম সংকট তৈরি করতে দেওয়া হবেনা:বাণিজ্য উপদেষ্টা

স ম জিয়াউর রহমান,স্টাফ সমগ্র বাংলাদেশ।
  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১১০ Time View

খাদ্যের সরবারাহে কোন কৃত্রিম সংকট তৈরি করতে দেওয়া হবেনা:বাণিজ্য উপদেষ্টা

স ম জিয়াউর রহমান,স্টাফ সমগ্র বাংলাদেশ। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন,সরবারাহে কোন কৃত্রিম সংকট তৈরি করতে দেওয়া হবেনা। আজ ২১ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে চট্টগ্রাম সার্কিট হাউস অডিটোরিয়ামে সার্বিক বাজার পরিস্থিতি,টিসিবির পণ্য বিতরণের সার্বিক কার্যক্রম ও দ্রব্যমূল্য বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন,চাহিদা ও যোগানে ভারসাম্য ফিরিয়ে আনতে হবে। উৎপাদন বাড়াতে হবে। আমরা বাণিজ্য বেশি সংখ্যক মানুষের সংযোগ বাড়াতে চাই। এর মাধ্যমে বাজারে সরবারহ বাড়বে।গুটিকয়েক ব্যবসায়ীর কাছে বাজার জিম্মি থাকবেনা। ব্যবসায়ীদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন,সনাতন লেনদেনের কাঠামো পরিবর্তন করতে হবে। স্বচ্ছতা আনতে হবে লেনদেনে। কাউকে অপরাধী হিসেবে পরিচিত করা আমাদের উদ্দেশ্য নয়। পাইকারী থেকে খুচরা সব পর্যায়ে ক্রয় বিক্রয় রশিদ সংরক্ষণ করতে হবে। কোন অস্বচ্ছতা রেখে বাজার অস্থিতিশীল করতে দেওয়া হবেনা বলে হুশিয়ারি দেন তিনি। আমাদের কাছে তথ্য আসছে খাতুনগঞ্জে ডিও ও এসও বিক্রি হচ্ছে উল্লেখ করে শেখ বশিরউদ্দীন বলেন,বাণিজ্য এখন ভার্চুয়ালি হচ্ছে,পণ্য সরবরাহ হচ্ছেনা। শুধু ডিও বিক্রি করে লাভবান হওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ী নেতৃবৃন্দকে এটা থেকে বেরিয়ে আসতে হবে। সরবারাহে কোন কৃত্রিম সংকট তৈরি করতে দেওয়া হবেনা।

চট্রগ্রামের বিভাগীয় কমিশনার মো.তোফায়েল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন,ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো:আলীম আখতার খান,টিসিবি চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মো.মোস্তফা ইকবাল, চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি মো.আহসান হাবীব পলাশ এবং ছাত্র প্রতিনিধি জোবায়েরুল আলম বারী বক্তৃতা করেন। চট্রগ্রামের বিভাগীয় কমিশনার জানান,গত ২ মাসে চট্টগ্রাম বিভাগে স্টেক হোল্ডারদের সাথে ৬১ টি মতবিনিময় সভা ৪ শতাধিক ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা হয়েছে এবং ৪৮ লাখ টাকা জরিমানা আদায় হয়েছে। সভায় চট্রগ্রাম বিভাগের সকল জেলা প্রশাসক,জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই