1. admin@banglarmuktokontho.com : admin :
ঠাকুরগাঁওয়ে সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের ফুলেল শুভেচ্ছা ! - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

ঠাকুরগাঁওয়ে সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের ফুলেল শুভেচ্ছা !

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
  • Update Time : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১০৭ Time View

ঠাকুরগাঁওয়ে সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের ফুলেল শুভেচ্ছা !

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার স্বপ্না রানী, কোহাতি কিসকু ও সাগরিকা এবার নিজ জেলায় ফুলেল শুভেচ্ছা পেলেন সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দলের খেলোয়াড় । ২০ নভেম্বর বুধবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা নিজ কার্যালয়ে ঐ তিনজন নারী ফুটবলারকে ফুলেল শুভেচ্ছা জানান। এর আগে সকালে ঢাকা থেকে নিজ এলাকায় এসেছেন নারী ফুটবলার। এ সময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার, তারেক হাসান তাহসিন, রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমি প্রতিষ্ঠাতা তাজুল ইসলাম সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময়ের আগে নারী ফুটবলারদের সফলতা ও তাদের পরিশ্রম বিষয়ে শুনেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক। সেই সাথে তাদের পাশে থাকার আশ্বাসও দেন। এছাড়াও আগামীকাল তিনজন নারী ফুটলারকে সংবর্ধনা দেয়া হবে । উল্লেখ্য, টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটবল দল। সেই দলেই খেলেছেন ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমির স্বপ্না রানী, সাগরিকা ও কোহাতি কিসকু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই