1. admin@banglarmuktokontho.com : admin :
ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল নেকমরদে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের দাবিতে মানববন্ধন - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল নেকমরদে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের দাবিতে মানববন্ধন

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ-
  • Update Time : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১২৪ Time View

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল নেকমরদে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের দাবিতে মানববন্ধন !

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ-
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার তৃণমূল পর্যায়ে চিকিৎসা সেবার মান উন্নয়ন ও সহজীকরণে নেকমরদ উপস্বাস্থ্য কেন্দ্রকে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন হয়েছে। ২০ নভেম্বর বুধবার দুপুরেে দিকে একই ব্যানারে নেকমরদ উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে নেকমরদ উপস্বাস্থ্য কেন্দ্রকে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীতকরণের দাবিতে গঠিত কমিটি, শুভ শক্তি ইউনিটি ও এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। রানীশংকৈল উপজেলার সীমান্তবর্তী এলাকা ধর্মগড়,কাশিপুর,নেকমরদ,রাতোর সহ পাশ্ববর্তী রানীশংকৈল ও বালিয়াডাঙ্গী দুই উপজেলা,ভানোর,বড় পলাশবাড়ী ও গেদুরা ইউনিয়নে প্রায় দেড় লক্ষের বেশি মানুষ বসবাস করে। এসব ইউনিয়ন থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুরত্ব ২০ থেকে ২৫ কিলোমিটার। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা ও দুরত্ব বেশি হওয়ায় কারণে ঐ সব ইউনিয়নের গ্রাম অঞ্চলের গরিব,অসহায়, দুস্থ এবং গর্ভবতী মহিলাদের চিকিৎসা সেবা নিয়ে ভোগান্তিতে পড়তে হয়। এ ৬টি ইউনিয়নের মানুষদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করণে একটি ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল জরুরি হয়ে পড়েছে। নেকমরদ ইউনিয়নে উপস্বাস্থ্য কেন্দ্রকে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীতকরণের দাবিতে গঠিত কমিটি আইন উপদেষ্টা এডভোকেট মেহেদী হাসান শুভর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন,জামায়াত নেতা শাহজালাল জুয়েল, জামায়াত নেতা আশরাফুল আলম,বিএনপি নেতা ইয়াসিন আলী,বিএনপি নেতা আব্দুস সালাম,ছাত্রদল নেতা কাউসার হাবীব নাখরাজ,ব্যবসায়ী খালিদ হাসান দিনার, শিক্ষক রাজিউর রহমান,শিক্ষক মাসুদ রানা,সাংবাদিক, ইসমাম আহমেদ অনন্ত,এইচ মাইনুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই